বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৩ নভেম্বর ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র, যুক্ত হলো ভারতীয়সহ ৩২ নাম

ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে।

 

মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন (ইউএভি) উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

 

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে।

 

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে।

 

সূত্র: মেহের নিউজের   

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০