বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক কতটুকু মাংস খাওয়া নিরাপদ?

কোরবানির ঈদের পর প্রতিটি পরিবারেই নিয়মিত খাবারের তালিকায় থাকে গরু কিংবা খাসির মাংস। কিন্তু নিয়মিত হাই প্রোটিন সমৃদ্ধ এ ধরনের মাংস খাওয়া কি ঠিক, কী বলছেন বিশেষজ্ঞরা?

পুষ্টিবিদদের মতে, নিয়মিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাংস গ্রহণে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে নিরাপদ পরিমাণ মাংস গ্রহণে ক্ষতি না হয়ে লাভের পরিমাণই বেশি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) পুষ্টিবিদ, স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং বাংলাদেশ একাডেমি অব ডায়াটিকস অ্যান্ড নিউট্রিশনের (বিএডিএন) নির্বাহী পরিচালক ডা. সাজেদা কাশেম জ্যোতী দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

তিনি বলছেন, কোরবানির গরু ও খাসির মাংসের নেতিবাচক প্রভাব থাকলেও এর অনেক উপকারী দিকও রয়েছে। যে কারণে পরিমিত পরিমাণে সঠিকভাবে এ ধরনের মাংস খেলে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তার সমপরিমাণ অন্য কিছু থেকে পাওয়া বেশ কঠিন।

পুষ্টিবিদদের মতে, গরুর মাংসে শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি পুষ্টি উপাদান আছে। এগুলো হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি ১২, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, আয়রন এবং রিবোফ্লাভিন।

তাই নির্দিষ্ট পরিমাণে প্রতিদিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতেই পারে। তবে এর নিরাপদ পরিমাণ হলো তিন আউন্স।

কারণ তিন আউন্স গরুর সিরলোইন মাংসে কোলেস্টেরলের মাত্রা ৪৭ মিলিগ্রাম এবং তিন আউন্স রাউন্ড অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা ৫৩ মিলিগ্রাম। এই পরিমাণ কোলেস্টেরলের মাত্রা নিরাপদ সীমার অনেকটাই নিচে। তাই নিয়মিত এ পরিমাণ মাংস খেতেই পারেন। তবে এর বেশি খেলেই পরতে পারেন ভোগান্তিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০