বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রাণ দিতে গিয়ে গাজায় আটক দুই বোনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা

গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক সাহসী অভিযানে যোগ দিয়েছিলেন তারা। বিশ্বের নানা প্রান্তের মানুষ একত্রিত হয়ে তৈরি করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অবরুদ্ধ গাজায় সহায়তা পৌঁছাতে নাগরিক উদ্যোগে গঠিত সবচেয়ে বড় নৌবহরটি। এতে অংশ নিয়েছিলেন ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ, যাদের মধ্যে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা। সেই দলে ছিলেন গায়িকা-অভিনেত্রী দুই বোনও, যাদের যাত্রা শেষ হয় এক ভয়াবহ অভিজ্ঞতায়।

 

 

এটিকে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক-নেতৃত্বাধীন নৌবহর হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দখলদার ইসরায়েল বলছে এটি প্ররোচনামূলক ও নিরাপত্তার জন্য হুমকি। এ কারণ দেখিয়ে নৌবহর আটকে দেয় ইসরায়েল।

 

 

আটক করা হয় অনেক জাহাজ। যেখানে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি। সেখান থেকে মুক্তি পেয়ে তারা জানালেন সেই অভিজ্ঞতার কথা।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে সাক্ষাৎকার দিয়েছেন গায়িকা-অভিনেত্রী দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমি।

 

 

এ আলাপচারিতায় হাজওয়ানি হেলমি বলেন, ‘মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের সাহায্য করা। আমাদের অবরোধ থামাতে হবে এবং ফিলিস্তিনিদের খাদ্য ও ত্রাণ পৌঁছে দিতে হবে।’
ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থার ঘটনা বর্ণনা করে হাজওয়ানি বলেন, ‘আপনি কি কল্পনা করতে পারেন, আমরা শৌচাগারের পানি পান করেছি? অনেকে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু সেই অসুস্থদের দেখে ইসরায়েলিরা বলছিল, তারা মারা গেছে কি না! যদি না যায় তাহলে এটা তাদের সমস্যা না। ইসরায়েলিরা খুবই, খুবই নির্মম মানুষ।
আমি মনে করি, বিশ্বকে বলা উচিত ইসরায়েলিরা খুবই নির্মম।’

 

 

আটক থাকা অবস্থায় তিন দিন খাবার খাননি জানিয়ে হেলিজা হেলমি বলেন, ‘আমি ১ অক্টোবর খেয়েছিলাম। তারপর আজ (৪ অক্টোবর) প্রথম খাবার খেলাম। তিন দিন কোনো খাবার খাইনি, শুধু শৌচাগারের পানি পান করেছি।’

 

 

শেষ পর্যন্ত মুক্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই বোন। জানান, তুর্কি জনগণের প্রতি অনেক কৃতজ্ঞ তারা দুই বোন। সেই সঙ্গে তারা খুবই আবেগাপ্লুত। সবার সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন দুই বোন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০