২ জুলাই ২০২৫, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে শর্তসাপেক্ষে রাজি হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, তাতে তারা রাজি। তবে, শর্ত হলো—চলমান যুদ্ধ শেষ হতে হবে। বার্তা সংস্থা এপি হামাসের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২জুন (বুধবার) হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, তা সরাসরি মেনে নেয়নি সংগঠনটি। বরং, জানিয়েছে, তাদের দাবি আগের মতোই। যে কোনো চুক্তির মাধ্যমেই গাজার যুদ্ধের সম্পূর্ণ অবসান হতে হবে। হামাসের শীর্ষস্থানীয় নেতা তাহের আল-নুনু বলেছেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমরা প্রস্তুত এবং আন্তরিক।’ তিনি আরও বলেন, ‘হামাস এমন যে কোনো উদ্যোগ মেনে নিতে প্রস্তুত, যা স্পষ্টভাবে গাজায় চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাবে।’

 

 

এদিকে, মিসরের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার কায়রোয় হামাসের একটি প্রতিনিধিদল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। অপরদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর আজ বুধবার বলেছেন, গাজায় আটক রাখা বন্দীদের মুক্ত করার যে কোনো সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, ‘সরকার এবং জনগণের বড় একটি অংশ বন্দীদের মুক্ত করার পরিকল্পনার পক্ষে। যদি এ সুযোগ আসে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না!’ এর আগে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল সম্মতি দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি এ চুক্তি গ্রহণ না করে, তাহলে ‘পরিস্থিতি আরও খারাপ’ হবে। হোয়াইট হাউসে আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প এ ঘোষণা দিলেন। তিনি ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়াচ্ছেন যাতে উভয় পক্ষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছায় এবং গাজা যুদ্ধের অবসান ঘটে।

 

 

ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েলিদের সঙ্গে আমার প্রতিনিধিদের গাজা নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়েছে। এ সময়ের মধ্যে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব, যেন যুদ্ধের অবসান হয়।’ তিনি আরও জানান, কাতার ও মিসরের মাধ্যমে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে।

 

 

ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে হামাস এই চুক্তি গ্রহণ করবে। কারণ, এর চেয়ে ভালো কিছু আর আসবে না—এরপর পরিস্থিতি কেবল আরও খারাপই হবে।’ তবে হামাস ট্রাম্পের এ প্রস্তাবকে শেষ সুযোগ হিসেবে গুরুত্ব দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। গত মার্চেও ট্রাম্প হামাসের ওপর চাপ দিতে একাধিকবার নাটকীয় ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যাতে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি হয় এবং আরও জিম্মি মুক্তির পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য সাহায্য পৌঁছানো সম্ভব হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০