বাংলা সংবাদ ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের এক সিদ্ধান্তে এবার বড় বিপদে ভারত

ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তারই এক সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত।

 

আরেক দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত ও চীন। ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন। আগামী ২ এপ্রিল থেকে এ শুল্কারোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোমবার ( ২৪ মার্চ) ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

 

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, লাতিন আমেরিকার এই দেশটিকে বিভিন্ন কারণে শাস্তি দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কঠোর নীতির পরও ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি।

 

ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। ফলে ট্রাম্পের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এ দুই দেশ। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এ দেশ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, ২০২৩ সালের ডিসেম্বরে ভেনেজুয়েলা থেকে গড়ে প্রতিদিন এক লাখ ৯১ হাজার ৬০০ ব্যারেল তেল আমদানি করেছে ভারত। এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই ভারতে এসেছে। এছাড়া গত বছর দুকোটি ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারত।

 

সূত্র : বিবিসি , সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০