বাংলা সংবাদ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবারের (২০ জানুয়ারি) অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মেলোনির কার্যালয়ের কর্মকর্তারা গতকাল শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার–এ–লাগোর বাসভবনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন মেলোনি। বৈঠকের পর মেলোনির বেশ প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি তাঁকে ‘একজন চমৎকার নারী’ বলে মন্তব্য করেছিলেন। তাই আশা করা হচ্ছিল, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মেলোনি যোগ দেবেন। এর মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবেন ইতালির রক্ষণশীল ঘরানার এই নেতা।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাধারণত বিশ্বনেতারা উপস্থিত থাকেন না, বরং তাঁরা তাঁদের প্রতিনিধি হিসেবে কূটনীতিকদের পাঠান। কিন্তু ট্রাম্প বেশ কয়েকজন বিশ্বনেতাকে তাঁর অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে প্রথা ভেঙেছেন।মেলোনির পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগদানের কথা নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু গত সপ্তাহে তাঁর এক মুখপাত্র জানিয়েছেন, তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। মেলোনি, হাভিয়ের ও ভিক্টর অরবান ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও ২০ জানুয়ারির ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনিও যাচ্ছেন না। তবে তিনি তাঁর একজন দূত পাঠাচ্ছেন। মেলোনির সমর্থকেরা আশা করছেন, আগামী চার বছরে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক বাড়বে। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক গতিশীল রাখতে ভূমিকা রাখবেন।

 

সুত্রঃ রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০