বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞানচর্চার ঘাঁটি টার্গেট! ইসরায়েলের ৬ গবেষণাগার ধ্বংস

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬টি গবেষণাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৯টি গবেষণাগার। এ ঘটনাকে ‘তেল আবিবের জন্য অপূরণীয় ক্ষতি’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যম।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুন ইসরায়েলের সোরোকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ক্যাম্পাসে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, যার ফলে এই বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসা ও জীববিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের ওপর বছরের পর বছর যে পরিশ্রম হয়েছে, তা এক মুহূর্তেই শেষ হয়ে গেছে।’

 

ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ডিসেকশন রুম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মারকাস ফ্যামিলি ক্যাম্পাসের প্রায় ৩০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে—এই ক্ষতির পরিমাণ ১০ কোটি থেকে কয়েক শত কোটি শেকেল (ইসরায়েলি মুদ্রা) পর্যন্ত হতে পারে।

 

খবরে বলা হয়, ওই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও কর্মচারী এবং ৪৮ জন ছাত্র-এর বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন কর্মচারী এবং ৪১ জন ছাত্রকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের ৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি বা ছাত্রাবাসে রাখা হয়েছে, যেখানে কিছু কর্মচারীও অস্থায়ীভাবে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে এই ক্ষয়ক্ষতি শুধু বেন গুরিওন বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো ইসরায়েলি গবেষণা ক্ষেত্রের জন্য এক বিশাল ধাক্কা। বিশেষ করে চিকিৎসা ও জীববিজ্ঞানের বহু দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প ধ্বংস হয়ে যাওয়ায় ভবিষ্যতে এই সেক্টরে এক গভীর শূন্যতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০