নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?

মহাকাশে একের পর এক অভিযান ও নতুন নতুন আবিষ্কারের প্রতিযোগিতায় লিপ্ত পৃথিবীর শক্তিশালী দেশগুলো। রাশিয়াও সেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকতে চাইছে না। সোভিয়েত আমলে সর্বশেষ চন্দ্রাভিযানের পর গত বছর আবারও চাঁদে মহাকাশযান পাঠায় মস্কো। তবে ব্যর্থ হয় সেই অভিযান।

 

লুনা-২৫ চন্দ্রাভিযান নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ছিল রাশিয়া। কিন্তু রাশিয়াকে হতাশ করে মহাকাশযানটি চাঁদে বিধ্বস্ত হয়। এরপর প্রায় এক বছর কোনো আলোচনা না হলেও এবার লুনা-২৬ এবং লুনা-২৭ মিশন নিয়ে কথা বলেছে দেশটি।রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের (আরএএস) মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের (আইকেআই) বৈজ্ঞানিক পরিচালক শিক্ষাবিদ লেভ জেলেনি জানিয়েছেন, লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্যে বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ করেছে পুতিনের দেশ। তাই খুব দ্রুতই হতে পারে পরবর্তী অভিযান।

 

রাশিয়ার চন্দ্র কর্মসূচির প্রথম পর্যায়ের বৈজ্ঞানিক পরিচালক হিসেবেও দায়িত্বপালনকারী লেভ জেলেনি বলেছেন, লুনা-২৬ এবং লুনা-২৭ মিশনের জন্যে বৈজ্ঞানিক সরঞ্জাম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জেলেনির মতে, রসকসমস দুটি কক্ষপথ নির্মাণের ধারণাকে সমর্থন করলেও অপর্যাপ্ত তহবিলের কারণে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। লুনা-২৬ অরবিটারের উদ্দেশ্য হলো প্রাকৃতিক চন্দ্র সম্পদের সন্ধান এবং পরিমাপ করা যা ভবিষ্যতে ল্যান্ডিং মিশন দ্বারা শোষণ করা যেতে পারে। খুব দ্রুতই হতে পারে এই অভিযান। আর চাঁদের উত্তর মেরুতে বা তার দূরের দিকে একটি মহাকাশ ফ্লাইটে ২০২৮ সালের দিকে লুনা-২৭ মিশন চালানোর কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০