১৭ অক্টোবর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’ তার অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে” —ফারুক আহমদ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, ”গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান” তার অভীষ্ঠ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সময়ের সাহসি পদচারণায়। সংগঠনের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফারুক আহমদ বলেন, গোয়াইনঘাটের মানুষের যখনই প্রয়োজন হয়েছে, এ-সংগঠন সবসময় পাশে দাঁড়িয়েছে প্রচণ্ড নির্ভরতায়। বিশেষ করে করোনাকালে ও বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান সুধীজনের প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ক্যান্সার, লিভার সিরোসিস, হৃদরোগসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত মানুষের জন্য সংগঠনটি সহায়তার হাত বাড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে।

গত রবিবার (১৫ই অক্টোবর) সন্ধ্যায় মিশিগান স্টেটের হ্যামট্রামিক সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন এবং মনাফ আহমেদ বাবুল, মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ চান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলম্যান আবু মুসা, ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সাবেক ওয়ারেন সিটি প্লানিং কমিশন চেয়ার ও সিটি এট লারজ প্রার্থী জসলিন হাওয়ারড, ক্রিস্টাল সাম্পসন- কলেজ আউটরীচ কোর্ডিনেটর, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, কমিউনিটি নেতা নজরুল রহমান,এম এ সালাম, নজরুল ইসলাম চেয়ারম্যান এবং কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রহিম উদ্দিন।

সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রমিজ উদ্দিন, নজরুল ইসলাম বদরুল, আব্দুল লতিফ বাবুল, মোঃ কামাল আবেদীন, রোসেন্দ্র দাস লাল মেম্বার, জয়নাল উদ্দিন, আক্তার হোসেন মাশুক, গোলাম আজম মাসুক, হেলাল উদ্দিন(জৈন্তিয়া), শাহরিয়ার কবির, আব্দুর রকিব, জুয়েল মাহমুদ, ফরিদ উদ্দিন, জামালুর রহমান, তরিক উদ্দিন, শাহজাহান রহমান মফিজ, মোঃ আব্দুল খালিক, মোঃ শুয়াইব, দিলওয়ার হোসেন, খাজা আফজাল প্রমুখ।

বক্তারা গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদের কর্মকান্ড তুলে ধরেন এবং উনার নেতৃত্যের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন,বাচ্চু মিয়া, শহীদ জামান, আব্বাস উদ্দিন, প্রভাষক আলিম উদ্দিন, শহীদ আহমেদ, বেলাল আহমেদ, সিরাজুল ইসলাম, সেলিম আহমেদ, রুম্মান চৌধুরী ইভান, সাব্বির আহমেদ, এজে পাশা, আব্দুল খালিক, অলিউর রহমান, এস এম জয়নাল, রানু মিয়া, জব্বার আলী, মারুফ আবেদীন সহ কমিউনিটির অন্নান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতেই গোয়াইনঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করা হয়।

পরিশেষে কবি হেলাল উদ্দীন রানা, কবি নারায়ন গুপ্ত ও কবি জাফর ওবায়েদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আধুনিক রিয়েল এস্টেট সেবায় সুনাম কুড়াচ্ছে ‘মাইলিভিং বাই আমেরিকান রিয়েলটরস’

মিশিগানে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ‘এ টু জেড ফার্মেসি’

স্বপ্নের পথে বাধা: মিশিগানে বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শেষ কোথায়?

২৫০ বছরের আমেরিকা: গৌরবের সঙ্গে আত্মবিশ্লেষণও

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: যুদ্ধ, প্রেম ও জীবনের কথক: নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে

কর ও ব্যয়ের চাপে আবাসন খাত, অনিশ্চয়তায় সাধারণ মানুষ

বাংলাদেশের কূটনীতিতে নয়া বার্তা শুরুতেই মালয়েশিয়া ও চীন

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

১০

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

১১

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

১২

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

১৩

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

১৪

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

১৬

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

১৭

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১৮

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১৯

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

২০