১০ জুলাই ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতিতে ‘আশাবাদী’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তিনি ‘আশাবাদী’।

 

 

মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আশাবাদী…মনে হচ্ছে সাধারণভাবে শর্তগুলো নিয়ে একমত হওয়া গেছে, এখন কেবল এসব বাস্তবায়ন নিয়ে আলোচনা প্রয়োজন।’ ইসরায়েল ও হামাস রবিবার থেকে পুনরায় আলোচনায় বসেছে, যদিও তারা আলাদা কক্ষে বসে একই ভবনে অবস্থান করছে। মার্কো রুবিওর মতে, ‘আমরা হয়তো সেই অবস্থা থেকে এখন কিছুটা এগিয়েছি, তবে চ্যালেঞ্জ এখনো আছে।

 

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেন, এর আগেও আলোচনার এই পর্যায়েই প্রক্রিয়াগুলো ভেঙে পড়েছে। তিনি বলেন, ‘মূল চ্যালেঞ্জগুলোর একটি হলো হামাসের নিরস্ত্রীকরণে অনিচ্ছা, যা হলে সংঘাতটি তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যেতে পারে।’ তবে তিনি এটিও স্বীকার করেন, ‘ইসরাইল কিছু নমনীয়তা দেখিয়েছে।’

 

 

এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের স্বাধীনতা ও ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে। এ ছাড়া ‘স্থায়ী শান্তির জন্য বাস্তবিক নিশ্চয়তা’ তাদের অন্যতম দাবি।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা চলছে, যার সর্বশেষ পর্ব দোহায় বৃহস্পতিবার পঞ্চম দিনে পা দিয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি ও ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া দুই মাসব্যাপী বিরতি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদি শান্তির পথে এগিয়ে নিতে পারেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০