নিউজ ডেস্ক
৬ অগাস্ট ২০২৪, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় অব্যাহত সংঘাতে নিহত ৪৫ ফিলিস্তিনি

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যিনি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়িত্বে ছিলেন। তার মৃত্যু ইসরাইলের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

 

গাজার মেডিকেল সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার আল-বুরেইজ শিবিরে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। রাফাহতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছে। হামাস তাদের যোদ্ধাদের হতাহত সংখ্যা প্রকাশ করে না। হামাসের সশস্ত্র শাখা বলেছে, তাদের যোদ্ধারা রাফাহের পূর্বে ইসরাইলি দুটি সেনা পরিবহন ধ্বংস করেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

ইসরাইল বর্তমানে উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ১০ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর একাধিক দিক থেকে হুমকির সম্মুখীন হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন। গত ১০ মাসে ইসরাইলি হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

 

এদিকে সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৪ জন অজ্ঞাত পরিচয় ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরাইলি বাহিনী । পরে তাদের গণকবরে দাফন করা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিসের পরিচালক ইয়ামেন আবু সুলেমান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আলজাজিরা। এ নিয়ে চতুর্থবারের মতো গাজায় হত্যা করা ফিলিস্তিনিদের মরদেহ ফেরত পাঠাল ইসরাইল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০