১৪ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা শহরে একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ৪৯ জন

গাজা সিটিতে ফের হামলা চালিয়েছে ইসরাইল । এতে ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া স্কুলসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

 

 

 

এতে বলা হয়েছে, লাগাতার বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন ৬ হাজার ফিলিস্তিনি। প্যালেস্টেনিয়ান সিভিল ডিফেন্স এজেন্সির এক মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির বাসিন্দারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

 

 

 

আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমানগুলো ১০-১৫ মিনিট পর পরই আবাসিক ভবনগুলোর ওপর হামলা চালায়। তারা বাসিন্দাদের সেখান থেকে নিরাপদে সরে যাওয়ার সময় পর্যন্ত দেয়নি। আরও বলেছেন, ইসরাইল বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষ এখন শহরের পশ্চিম প্রান্তে কেন্দ্রীভূত। আরও বলেন, ইসরাইলি বাহিনী গাজা সিটিতে হামলা চালালেও অনেক বাসিন্দাই সেখানে থেকে যাচ্ছেন অথবা দক্ষিণে আল মাওয়াসির শিবিরে যাত্রা করার চেষ্টা করছেন। আল শিফা হাসপাতালের প্রধান ড. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, বাসিন্দারা গাজা সিটির পূর্ব দিক থেকে পশ্চিমে সরে যাচ্ছেন। তবে খুব অল্প সংখ্যক মানুষ দক্ষিণে যেতে পারছেন। কেউ দক্ষিণে যেতে পারলেও তারা সেখানে থাকার কোনো জায়গা পাচ্ছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০