বাংলা সংবাদ ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এইচ ১-বি ভিসা তিন বছরের জন্য স্থগিতের প্রস্তাব করে একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটিতে এই ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করার সুপারিশও করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যের সিনেটর টিম শিহি বিলটি উত্থাপন করেছেন। সিনেট অধিবেশনে বিলটির পক্ষে যুক্তি দিয়ে টিম বলেছেন, “এইচ ১ বি ভিসার প্রধান উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মীদের ঘাটতি দূর করা। মার্কিন কর্মীদের বাদ দিয়ে কম বেতনে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া কখনও এই ভিসার উদ্দেশ্য ছিলো না।”

 

উল্লেখ্য, এইচ-১বি একটি বিশেষায়িত কর্মীভিসা। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের আসার পথ সুগম করতেই এই ভিসা কর্মসূচি চালু করেছিল সরকার। তবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ভিসা ক্রমশ দুর্লভ হয়ে উঠছে।

 

তিন বছর পর এইচ-১ বি ভিসা চালুর পর ভিসা ফি ১ লাখ ডলারে উন্নীত কারা, বার্ষিক এইচ-১বি ভিসার কোটা ২৫,০০০-এ নামিয়ে আনা, ন্যূনতম বেতন ২,০০,০০০ ডলার বাধ্যতামূলক করা, বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা, তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ নিষিদ্ধ করার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচি বন্ধ করা, এইচ-১বি ভিসাকে স্থায়ী বসবাসের অনুমতিতে রূপান্তরে বাধা দেওয়া এবং এইচ-শ্রেণির ভিসাধারীদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা প্রতিরোধ করারও প্রস্তাব করা হয়েছে।

 

অভিবাসন আইনজীবীরা সংবাদপত্রটিকে বলেছেন যে এই পদক্ষেপটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত এবং দক্ষ অভিবাসন ব্যবস্থাকে প্রায় পুরোপুরি নতুন করে ঢেলে সাজানোর শামিল হবে। রয়টার্সের তথ্য অনুসারে, এই বিলটি এমন এক সময়ে এসেছে যখন কয়েক সপ্তাহ আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের ১,০০,০০০ ডলারের এইচ-১বি ফি পুনর্বহাল করতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে নিম্ন আদালতের সেই রায়টি বহাল থাকছে। নিম্ন আদালতের রায়ে এই ফি-কে এটিকে একটি বেআইনি কর হিসেবে ঘোষণা করা হয়েছিল; কারণ এই ফি কংগ্রেস দ্বারা অনুমোদিত ছিল না।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রতি বছর প্রায় ৬৫,০০০ ভিসা ইস্যু করা হয়। এর পাশাপাশি দেশটিতে উচ্চতর ডিগ্রিধারী আবেদনকারীদের জন্য অতিরিক্ত ২০,০০০ ভিসা সংরক্ষিত থাকে। ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের নিয়োগের জন্য প্রযুক্তি সংস্থাগুলো এই কর্মসূচিটি ব্যাপকভাবে ব্যবহার করে।

 

সূত্র: পিটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০