১৩ জুলাই ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হলো ২৩টি দেশ। সবশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্ববিয়ার রাজধানী বোগোটাতে এ জোট বৈঠকে বসতে যাচ্ছে।

 

 

 

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী ১৫-১৬ জুলাই এই ‘জরুরি বৈঠক’ অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনিভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বেরা করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারিতে আমরা ‘হেগ গ্রুপ’ গঠন করি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাব ছাড়া থাকতে পারে না।

 

 

 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকরা একে ‘গণহত্যা’ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, গণহত্যা শুধু একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বব্যাপী বহুত্ববাদ ও মানবিক মূল্যবোধের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায় কর্মকাণ্ডের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না। তিনি আরও বলেন, বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়েও একযোগে কাজ করবে।

 

 

 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথম এই জোট গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো—বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। মূল লক্ষ্য ছিল—আন্তর্জাতিক আইনভিত্তিক ন্যায়ের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন।

 

 

 

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০