বাংলা সংবাদ ডেস্ক
১৮ মে ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক উসকানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে সোমবার (১৮ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি।

 

কয়েক ঘণ্টার ব্যবধানে ২০টির বেশি ছবি পোস্ট করেন ট্রাম্প। বেশিরভাগ ছবিতেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বার্তা ফুটে উঠেছে। একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসানো দেখা যায়। চারদিক থেকে তীরচিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, বিদায় দ্রুতগতির নৌযান।

 

এছাড়া একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন যুদ্ধজাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ভিডিওর এক পাশে ট্রাম্পকে টেবিলে টোকা দিতে দিতে বলতে শোনা যায়, ফায়ার, বুম। আরেকটি ছবিতে স্পেস ফোর্স শিরোনামে ট্রাম্পকে মহাকাশে স্যাটেলাইটের মাঝে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে দেখা যায়। অন্য এক ছবিতে মহাকাশযানের একটি বোতাম চাপতে দেখা যায় তাকে, যেখানে পেছনের পর্দাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য ছিল।

 

এই পোস্টগুলোর আগে ইরানকে নতুন করে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি বলেন, দ্রুত শান্তিচুক্তির পথে না এলে ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং জ্বালানির দামও ঊর্ধ্বমুখী।

 

এই সংঘাতের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালি, যেখান দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি হয়। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও লেবাননেও। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর পৃষ্ঠপোষক তেহরান জানিয়েছে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বৃহত্তর কোনো শান্তিচুক্তিতে তারা যাবে না। অন্যদিকে নিজের শর্তে সমঝোতা না হওয়ায় ইরানের ওপর ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন ট্রাম্প।

 

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১০

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১১

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৩

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৪

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৫

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৬

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

১৮

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১৯

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

২০