বাংলা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনে রাজনৈতিক উত্তেজনা: বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

 

সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট আজ বুধবার ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমের ঢালে প্রদেশে বিমান হামলা চালিয়েছে। ১৫টির বেশি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ঢালে প্রদেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আল-জুবাইদির জন্মস্থান। এর আগে ইয়েমেনের আন্তর্জাতিক মহল স্বীকৃত সরকার প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) আল-জুবাইদিকে বরখাস্ত করে এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে।

 

 

আমিরাত একটা সময় পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ ছিল। কিন্তু পরে আমিরাত প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের শরিক সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) আলাদা করা সমর্থন ও অস্ত্র সরবরাহ দিতে শুরু করে। এটা নিয়ে সৌদি আরবের সঙ্গে আমিরাতের দ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসে। বিশেষ করে (এসটিসি) গত মাসে সৌদি সীমান্তবর্তী হাজরামাওত এবং এর পার্শ্ববর্তী মাহারা প্রদেশের কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। অবশ্য পরে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের মিত্র বাহিনী এসটিসির অগ্রযাত্রা ঠেকিয়ে দেয়।

 

 

এই পরিস্থিতিতে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক শান্তি আলোচনায় আইদারুস আল-জুবাইদির উপস্থিত থাকার কথা ছিল; কিন্তু তিনি শেষ পর্যন্ত সেখানে যাননি।সৌদি জোট জানায়, আল–জুবাইদি আলোচনায় যোগ দিতে ব্যর্থ হওয়ার পর ঢালে প্রদেশে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা হয়। একই সময়ে বড় ধরনের রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আল–জুবাইদিকে বরখাস্তের ঘোষণা দেয় পিএলসি।

 

 

কয়েক সপ্তাহ ধরে এডেন এবং এর আশপাশের অঞ্চলে এসটিসি এবং সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সহিংসতা বেড়েছে। এডেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর। ২০১৪ সালে বিদ্রোহী হুতিদের কাছে রাজধানী সানা হারানোর পর আন্তর্জাতিক স্বীকৃত সরকার এডেনে নিজেদের সদর দপ্তর সরিয়ে নেয়।

 

 

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি দাবি করেন, আল–জুবাইদি ‘অজানা স্থানে পালিয়ে গেছেন। এর আগে তিনি এডেনে নিজের অনুগত কয়েকটি গোষ্ঠীর কাছে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করেছেন।’ জোটের দাবি, আল-জুবাইদি যাতে সংঘাত বাড়াতে না পারেন এবং সংঘাত ঢালে প্রদেশে ছড়িয়ে না পড়ে, এ জন্য সেখানে হামলা চালানো হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে ২০১৫ সালে গঠিত সামরিক জোটটি থেকে আমিরাত নিজেদের প্রায় সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছে।এসটিসির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, আল-জুবাইদি রিয়াদে যাওয়া প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিতে চাননি। কারণ, তিনি জানেন, তাঁকে তাঁর সংগঠন ভেঙে ফেলতে বলা হবে, যা পিএলসির অংশ।

 

 

পরে এসটিসি জানায়, রিয়াদে যাওয়া প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা নিয়ে তাঁরা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তারা বলেছে, আল-জুবাইদি ‘তাঁর দায়িত্ব চালিয়ে যাচ্ছেন’ এবং সৌদি জোটকে বিমান হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। তবে তাঁরা আলোচনা চালু চালিয়ে যেতে প্রস্তুত। প্রসঙ্গত, আল-জুবাইদি এসটিসির ভাইস প্রেসিডেন্ট। বরখাস্ত করার আগে তিনি পিএলসির ডেপুটি চেয়ারম্যান ছিলেন।

 

 

সূত্র: এএফপি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১০

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১১

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১২

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৩

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৪

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৫

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৬

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৭

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

১৮

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

১৯

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

২০