বাংলা সংবাদ ডেস্ক
৯ জুন ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনূসকে লেখা চিঠিতে যা বলেছেন টিউলিপ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। চিঠিতে তিনি ড. ইউনূসের আসন্ন লন্ডন সফর উপলক্ষে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। সেইসঙ্গে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে তা নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন।

 

নিম্নে টিউলিপ সিদ্দিকের ৪ জুন ২০২৫ তারিখে লেখা চিঠির হুবহু বাংলা অনুবাদ তুলে ধরা হলো—

 

প্রিয় প্রফেসর ইউনূস,
আমি জানতে পেরেছি, আপনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকারি সফরে লন্ডন আসতে পারেন। এ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হিসেবে আমি সবসময় আমাদের দুই দেশের মধ্যে একটি সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি—বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের কারণে, যার অংশ হতে পেরে আমি গর্বিত। আপনার সফরের সফলতা কামনা করছি।

 

এখানে অবস্থানকালে আমি আপনাকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ অথবা বিকেলের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। জনসেবার প্রতি আমাদের দুজনেরই আগ্রহ ও প্রতিশ্রুতি আছে এবং বর্তমান সময়টি আইনের শাসন, সুশাসন ও যথাযথ প্রক্রিয়া রক্ষাকারীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এবিষয়ে আপনার অভিমত জানতে আমার আগ্রহ আছে। আমি যখন ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তখন থেকেই আপনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক ঐতিহাসিক কর্মকাণ্ড আমার আগ্রহের বিষয় ছিল।

 

এই সাক্ষাৎ হয়তো সেই ভুল বোঝাবুঝি দূর করতেও সহায়ক হতে পারে, যা ঢাকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ছড়ানো হয়েছে যে, আমার খালা (বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সংক্রান্ত বিষয়ে আমার কাছ থেকে কিছু প্রশ্নের জবাব দরকার। আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশ আমার হৃদয়ের কাছে প্রিয়, তবে সেটি আমার জন্মস্থান নয়, আমি সেখানে থাকি না এবং আমার পেশাগত জীবনও সেখানে গড়ে ওঠেনি।

 

আমি এ বিষয়ে দুদককে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগে আগ্রহ দেখায়নি। বরং, নির্বিচারে ঢাকার একটি ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে। এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমি নিশ্চিত, আপনি বুঝতে পারবেন— এইসব প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকা ও দেশের জন্য আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পথে বিঘ্ন না ঘটায়, তা নিশ্চিত করাটা কতটা গুরুত্বপূর্ণ। এই বিভ্রান্তি দূর করতে আপনার সহায়তা পেলে আমি কৃতজ্ঞ থাকব। আমাদের সাক্ষাতের আগে আমি চাইলে দুদককে দেওয়া আমার আইনজীবীদের বিস্তারিত জবাব আপনাকে শেয়ার করতে পারি।

 

চাইলে আপনাকে আমি আপনাকে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনার–এর প্রতিবেদনটিও পাঠাতে পারি, যেখানে গত বছর আমাকে সব অভিযোগ থেকে খালাস ঘোষণা করা হয়েছিল। আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে ওয়েসমিন্সটারে কখন আমাদের সাক্ষাৎ সবচেয়ে সুবিধাজনক হবে, তা দয়া করে জানান। আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।

 

শুভকামনায়,
টিউলিপ সিদ্দিক এমপি
হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০