৪ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি আসলে আমার জন্য নয়, মানুষের জন্য জন্মেছি : বাদল সৈয়দ

‘আমি আসলে আমার জন্য নয়, মানুষের জন্য জন্মেছি’ বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনপ্রিয় লেখক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বাদল। যিনি বাদল সৈয়দ নামে ব্যাপক পরিচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাদল বলেন, ‘বড় চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ-কিছুই আমাকে টানে না। টানে কেবল মানুষ।’

সমাজহিতৈষী ও লেখক বদল সৈয়দ আরো বলেন, আমরা যদি সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে না আসি তাহলে সমাজের পরিবর্তন সম্ভব নয়। মানুষ ও সমাজের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে। কেবল ইচ্ছা শক্তি প্রবল হওয়া প্রয়োজন। এলক্ষ্যে সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

একমাত্র কন্যা মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সুবাদে বাদল সৈয়দ সস্ত্রীক যুক্তরাষ্ট্রের মিশিগান সফরে আসলে তার সম্মানে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম এ্যালামুনাই এসোসিয়েশন অব মিশিগান।

এসোসিয়েশনে সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় এসোসিয়েশনের মেডিসন হাইটস অফিসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কর্ণেল (অব) এস এম হাসান ইকবাল, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, মিল্টন বড়ুয়া, অলিউর রহমান, এএসপি অমূল্য চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগান ইউএস-এর সভাপতি হেলাল উদ্দীন রানা, অরবিন্দ্র চৌধুরী মৃদুল, লুৎফুল বারী নিয়ন, মোস্তফা কামাল, এনায়েত করিম, মোহাম্মদ আফতাব, সালাউদ্দিন, মাহমুদ রহমান, জিনাত বেগম, সঙ্গীতা বড়ুয়া, এডিশনাল এসপি অপূর্ব সাহা ও মোহাম্মদ জসিম প্রমুখ৷

একাধিক বইয়ের রচয়িতা গদ্য শিল্পী বাদল সৈয়দকে অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং পরে অতিথিকে সৌজন্য উপহার প্রদান করেন এসোসিয়েশনের কর্মকর্তারা।

ফেসবুক ও ইউটিউবের জনপ্রিয় মুখ বাদলের সাথে আড্ডা দিতে মিশিগান কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিশেষে ঘরে তৈরী রকমারি খাবার দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, “আসুন মায়া ছড়াই।”সিগনেচার উক্তির বাদল সৈয়দ’র জন্ম-১৮মে, ১৯৬৮। পড়াশুনা- এমএসএস (লোক প্রশাসন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা বিজ্ঞানে অনলাইন সার্টিফিকেট কোর্স করেছেন। স্থায়ী ঠিকানা- গোমদন্ডী, বোয়ালখালি, চট্টগ্রাম। পেশা- কর কমিশনার, কর অঞ্চল-০৩, চট্টগ্রাম।

জাতিসংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কাজ করেছেন বাদল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতাও করেন। প্রতিষ্ঠাতা করেন (ক) পে ইট ফরোয়ার্ড (বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে)। (খ) মার্চ ফরোয়ার্ড (বিনামূল্যে বা মাসিক ১০০ টাকায় অন লাইন শিক্ষা দিয়ে থাকে) (গ) অনেস্ট (বিনামূল্যে বা স্বলমূল্যে পণ্য সরবরাহ করে) (ঘ) প্যারেন্টস লাউঞ্জ- সিনিয়র সিটিজেনদের বিনোদন কেন্দ্র। (ঙ) উম্মুক্ত লাইব্রেরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১০

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১১

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১২

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৩

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৪

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৫

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৬

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৭

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৮

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১৯

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

২০