বাংলা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমরা মার্কিন নাগরিক হতে চাই না’—ট্রাম্পকে স্পষ্ট বার্তা গ্রিনল্যান্ডের রাজনীতিকদের

ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিবিদেরা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা ‘আমেরিকান হতে চান না’। এই আর্কটিক দ্বীপের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসী নিজেরাই নির্ধারণ করবে।

 

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, গ্রিনল্যান্ডবাসী পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্র ‘কিছু একটা করবেই’।গতকাল শুক্রবার রাতে গ্রিনল্যান্ড পার্লামেন্টের পাঁচটি রাজনৈতিক দলের নেতারা একজোট হয়ে এই বিবৃতি দেন। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটি দখল করার হুমকি পুনর্ব্যক্ত করেছিলেন।

 

 

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডরিক নিলসেনসহ ওই নেতারা বলেন, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশ হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডবাসী হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসীকেই নির্ধারণ করতে হবে।’নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকারের ওপর জোর দিয়ে গ্রিনল্যান্ডের নেতারা বলেন, ‘অন্য কোনো দেশ এতে হস্তক্ষেপ করতে পারবে না। কোনো চাপ বা দেরি না করে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদেরই ঠিক করতে হবে।

 

 

ট্রাম্পের ‘সহজ বা কঠিন’ পথ

 

শুক্রবার হোয়াইট হাউসে জ্বালানি খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রাশিয়া বা চীনকে গ্রিনল্যান্ড দখল করতে দেব না। আমরা যদি ব্যবস্থা না নিই, তবে তারাই এটা করবে। তাই আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি, তা সে সহজ পথেই হোক বা কঠিন পথে।’হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দ্বীপটি কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে ‘সক্রিয়ভাবে’ আলোচনা করছেন।

 

 

জনমত এবং ডেনমার্কের প্রতিক্রিয়া

 

২০২৫ সালের এক জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে মাত্র ৭ শতাংশ মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন।ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সম্প্রতি বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপের অর্থ হবে ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী নিরাপত্তা ব্যবস্থার সমাপ্তি। তিনি ট্রাম্পকে হুমকি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ডেনমার্কের কোনো অংশ দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই।জবাবে ট্রাম্প দাবি করেছেন, তিনি না থাকলে ন্যাটোর অস্তিত্বই থাকত না। ন্যাটো রক্ষা করবেন নাকি গ্রিনল্যান্ড দখল করবেন—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, ‘এটি একটি পছন্দ হতে পারে।’

 

 

ভূরাজনৈতিক পটভূমি

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। ডেনমার্কের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী, ট্রাম্প সেখানে যত খুশি সৈন্য পাঠাতে পারেন। কিন্তু ট্রাম্প মনে করেন, কেবল চুক্তিতে কাজ হবে না। তিনি বলেন, ‘মালিকানা থাকতে হয়। আপনি মালিকানা রক্ষা করেন, লিজ নয়।’এর আগে ট্রাম্প ২০১৯ সালেও দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন তাঁকে জানানো হয়েছিল, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

 

 

ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডের চারপাশে প্রচুর রুশ ও চীনা জাহাজ ঘুরে বেড়াচ্ছে। তবে গ্রিনল্যান্ডের জাতীয় ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের প্রধান জেস বার্থেলসেন এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমরা এমন কিছু দেখি না। ট্রাম্পের কথা আমাদের বোধগম্য নয়।’

 

 

সূত্র:দ্য গার্ডিয়ান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০