বাংলা সংবাদ ডেস্ক
২৪ মে ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের পদচিহ্নে যুক্তরাষ্ট্র, এবার গন্তব্য ইয়েমেন

আফগানিস্তানে নিজের তৈরি দানবকে দিয়ে সোভিয়েতদের পরাজিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সোভিয়েতদের আফগানিস্তান থেকে বিতাড়িত করতে সফল হলেও আমেরিকার তৈরি সেই দানব, ওয়াশিংটনের ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। আর সেই বিষদাঁত উপড়ে ফেলতে প্রায় দুই দশক আফগানিস্তানে নিজের অর্থ, অস্ত্র আর সেনার প্রাণহানি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ফলাফল ছিল শূন্য।

 

আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত নিঃশব্দে পিছু হটতে বাধ্য হয় ওয়াশিংটন। তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়েই ফের একই ভুলের পথে পা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র—এবার লক্ষ্য ইয়েমেন। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী আর সমরাস্ত্র নিয়েও ইয়েমেনের বিদ্রোহীদের নতি স্বীকার করাতে পারছে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র ও দুর্বল রাষ্ট্র ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দমন করতে গত মার্চ থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মূলত ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ওপর হুথিদের হামলা ও চাপ বেড়ে যাওয়ায়, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় যুক্তরাষ্ট্র।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ঘোষণা দেন, ইয়েমেনের বিদ্রোহীদের ‘শায়েস্তা’ করা হবে। এর পরপরই একের পর এক বিমান হামলা চালানো শুরু করে মার্কিনবাহিনী। তবে কৌশলগতভাবে দুর্বল ভাবা হুথি বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে শুরু করলে হিমশিম খায় বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র ও প্রযুক্তিসমৃদ্ধ মার্কিনবাহিনী। হুথিরা অন্তত ৭টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার প্রতিটির মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এমনকি যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানও প্রায় গুলি খেয়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল। এর পাশাপাশি ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত মিসাইল হামলা থেকে বাঁচতে গিয়ে যুক্তরাষ্ট্রের দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট পানিতে পড়ে যায়।

 

এসব ঘটনায় অনেক বড়ো ক্ষয়ক্ষতি ও সেনাদের ঝুঁকি বাড়ায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড কৌশল পুনর্বিবেচনায় বাধ্য হয়। অবশেষে ৬ মে থেকে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ওমানের মধ্যস্থতায় হুথি বিদ্রোহীদের সঙ্গে গোপন আলোচনায় বসে ওয়াশিংটন। ফলাফলস্বরূপ, বিদ্রোহীরা ঘোষণা দেয়—লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে আর কোনো মার্কিন টার্গেটে হামলা চালাবে না তারা। মূলত হুথিদের শক্ত প্রতিরোধ, মার্কিন অস্ত্রের বিপুল ক্ষতি এবং সেনা হতাহতের আশঙ্কা থেকেই এই সমঝোতা করতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।

 

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে যুক্তরাষ্ট্র আবারও এক ভয়ানক জটিলতায় জড়িয়ে পড়েছে। ইয়েমেন এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প উন্নত ও আর্থিকভাবে বিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও, স্থানীয় প্রতিরোধ এবং আঞ্চলিক ভূরাজনীতির কারণে ইয়েমেনে সহজ জয় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় প্রশ্ন—তারা কি এবার সত্যিই ইতিহাস থেকে শিক্ষা নেবে, নাকি ইয়েমেনই হবে তাদের আরেকটি দীর্ঘ ও ব্যর্থ যুদ্ধের মঞ্চ?

 

সূত্র: নিউইয়র্ক টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০