২৪ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র রফতানি বাড়ানোর ঘোষণা দিল পুতিন

সামনের দিনগুলোতে সমরাস্ত্র রফতানি আরও বাড়ানোর ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩ মে শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই ঘোষণা দেন।
পুতিন বলেছেন, সমরাস্ত্রের আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার জন্য এই পরিকল্পনা নিয়েছে সরকার।

 

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাসহ বিভিন্ন সমরাস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে রুশ কোম্পানিগুলো। তবে এসব সমরাস্ত্রের বড় অংশই পাঠানো হচ্ছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কাছে। ফলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রফতানির হার কমে গেছে। সুইডেনভিত্তিক থিংঙ্কট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) তথ্যানুসারে, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে রাশিয়ার অস্ত্র রফতানির হার হ্রাস পেয়েছে ৭ দশমিক ৮ শতাংশ। অথচ এই পর্বের আগের চার বছর, অর্থাৎ ২০১৫ থেকে ’১৯ পর্যন্ত রফতানির হার বেড়েছিল ১৪ শতাংশেরও বেশি।

 

শুক্রবারের ভাষণে পুতিন বলেন, “আমাদের কাছে ক্রেতাদের বিপুল পরিমাণ অর্ডার জমে আছে। এসব অর্ডারের সর্বমোট আর্থিক মূল্য কয়েক হাজার কোটি ডলার। যেহেতু আমরা অর্ডার নিয়েছি, তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করতে হবে। ফলে সামনের দিনগুলোতে আমাদের অস্ত্রের উৎপাদন ও রফতানি আরও বাড়বে।”
ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অস্ত্রের উৎপাদন বাড়ানো হবে বলেও জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, “ভবিষ্যতের সমরাস্ত্রের বাজার নিয়ন্ত্রণ করবে প্রযুক্তিভিত্তিক অস্ত্র। সামনের দিনগুলোতে এ খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং আমরা তাতে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।” সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০