বাংলা সংবাদ ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসীদের আতঙ্কের নাম এখন গ্রেগরি বোভিনো

এক বছর আগেও গ্রেগরি বোভিনো ছিলেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে প্রায় অচেনা এক নাম। আজ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের সবচেয়ে আলোচিত মুখ। মাঠপর্যায়ের কৌশল থেকে শুরু করে তাঁর পোশাক—সবকিছুই এখন যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্কের কেন্দ্রে।

 

বর্ডার প্যাট্রলের ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ হিসেবে বোভিনোকে দেখা গেছে একাধিক মার্কিন শহরের রাস্তায়। মাথায় ছোট করে কাটা চুল, জলপাই রঙের ইউনিফর্ম পরে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন টহল অভিযানে। অন্য অনেক ফেডারেল কর্মকর্তার মতো মুখোশ না পরায় আরও আলাদা করে নজরে আসছেন। ২৫ জানুয়ারি সিএনএন জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও সিনেমাটিক ভিডিও পোস্ট করেন বোভিনো। এসব পোস্টে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর দৃঢ়তা ও ‘মিশন সম্পন্ন করার’ সংকল্প তুলে ধরা হয়।

 

মিনিয়াপোলিসে অভিবাসন অভিযান জোরদার হওয়ার পর সেখানে প্রতিদিনের ব্রিফিংয়ে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে মিনিয়াপোলিসে সীমান্তরক্ষীদের গুলিতে দুজন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ২৪ জানুয়ারি অ্যালেক্স প্রিটি নামে একজন নিহত হওয়ার ঘটনায় বোভিনো দাবি করেছেন, নিহত ব্যক্তি অস্ত্রধারী ছিলেন এবং আত্মরক্ষার্থে কর্মকর্তা গুলি ছুড়েছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) সদস্যরা দেশকে নিরাপদ ভবিষ্যৎ দিতে কাজ করছেন। তবে বোভিনোর অভিযানের কৌশল বেশির ভাগ ক্ষেত্রেই আক্রমণাত্মক বলে অভিযোগ রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১০

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১১

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১২

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৩

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৪

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৫

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৬

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৭

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৮

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৯

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

২০