৫ জুলাই ২০২৩, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অধ্যাপক আমিনুল হক চুন্নুর সম্মানে সভা

সম্প্রতি ওয়ারেন সিটির স্পাইসি ২১ রেষ্টুরেন্টে হৃদয়ে মিশিগান ও এমসি কলেজ ৮৩ ব্যাচ বন্ধুদের যৌথ উদ্যোগে নিউইয়র্ক থেকে আগত এমসি কলেজ ৮৩ ব্যাচ বন্ধু অধ্যাপক আমিনুল হক চুন্নুর মিশিগান শুভাগমন উপলক্ষে বন্ধুরা ও সুধীজনদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই এমসি কলেজ ৮৩ ব্যাচ বন্ধু জামাল আহমদ উপস্থিত সকল নেতৃবৃন্দেরকে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং অধ্যাপক আমিনুল হক চুন্নুকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। এমসি কলেজ ৮৩ ব্যাচ বন্ধু বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক (ককাস) এর সাবেক সভাপতি জুবেরুল ইসলাম চৌধুরী খোকনের সভাপতিত্বে পবিত্র কোরআান তেলাওয়াত করেন মারুফ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন রানা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমিনুল হক চুন্নু একজন সমাজসেবী, উদ্যমী ও কর্মতৎপর মানুষ। সমাজের কল্যাণে তিনি বহুমুখী কাজ করে যাচ্ছেন। পরে আমিনুল হক চুন্নু তার রচিত বই প্রধান অতিথির হাতে উপস্থিত সবাইকে উৎসর্গ করে উপহার দেন।

এতে আলোচনায় অংশ নেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাল খান, জকিগঞ্জ সোসাইটি অব মিশিগানের সভাপতি শফিক আহমদ, ছাতক সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, চট্টগ্রাম এলোমনাই এসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফুর রহমান, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, লুৎফুল বারী নিওন, বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক (ককাস) এর সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, দপ্তর সম্পাদক সাংবাদিক জুয়েল খাঁন ও অন্যতম সদস্য সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বাবুল আহমদ বাচ্চু, বড়লেখা পৌরসভার সাবেক কমিশনার কাওছার পারভেজ ও বাবুল আহমদ সুহেল প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি এমসি কলেজ ৮৩ ইং সনের বন্ধু তার বক্তব্যে, বিগত দিনের স্মৃতিচারণ করেন ও সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর ও প্রাণবন্ত হয়েছে জেনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ও সকলের সুস্বাস্থ্য ও দোয়া কামনা করেন। আয়োজকবৃন্দ অতিথিকে ৮৩ ইং সনের বন্ধুদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও বাংল প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ ও হৃদয়ে মিশিগান ও ভয়েস অব মিশিগান ইউএসএ এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
শেষাংশে উপস্থিত সবাইকে রাতের ডিনারে আপ্যায়িত করা হয়।

এতে মিশিগানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০