২৯ মার্চ ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিরো আলমের হয়ে মামুনুর রশীদকে যা বললেন ওমর সানী

ছবি:সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মামুনুর রশীদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।

এবার এই মন্তব্যের নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী।

স্ট্যাটাস তিনি লেখেন, ‘শুধু আলমের নাম নিলেন বড় ভাই মামুনুর রশীদ, এরকম তো সংগীতে আছে, অভিনয়ে আছে, কলাতে আছে, লেখনিতে আছে, রাজনীতির মঞ্চে আছে, ওনাদের নাম নিতে ভয় লাগে, শুধু পাইছেন মাটির গন্ধওয়ালা হিরো আলমকে। আর ওনারা আতর মাখে, তাই নাম নেন নাই বড় ভাই (স্যার)।’

এর আগে সোমবার রাতে ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আমি কি অপরাধ করেছি। আমি যদি রুচি নষ্ট করে থাকি, টিকটক দেখেন তো; কেন তাদের বন্ধ করতে পারতেছেন না। অন্যদের নিয়ে কথাবার্তা বলেন না। এসবের জন্য আমি যদি আত্মহত্যা করি; এর জন্য দায়ী থাকবেন রুচিসম্পন্ন মানুষেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

সোঁদালি মাটির আগরবাতি

রাজনীতি রাজনীতিবিদ এবং জনগণের ˆনতিক রাজনৈতিক চর্চা

১০

অদম্য অগ্রযাত্রা

১১

বাউলের কান্না

১২

নিরাকারে বেঁধে রাখা খাঁচা অসীমে অসহায়

১৩

কুরবানি কবুল হওয়ার শর্ত

১৪

কুরবানি করবেন যারা

১৫

যেভাবে শুরু হয়েছিল কুরবানি

১৬

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

১৭

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

১৮

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

১৯

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

২০