৮ অক্টোবর ২০২২, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বাস্তবধর্মী কাজ করবে চীন: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মাও নিং আজ (শনিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব ও বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি, চীন অব্যাহতভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বাস্তবধর্মী ও ভালো কাজ করবে।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী হুয়া ছুন ইং সামাজিক মিডিয়ায় একটানা ১৩টি ছবি পোস্ট করেন। ছবিগুলো পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যাণ্ড ও লাওসসহ ১১টি দেশের মুদ্রায় মুদ্রিত অবকাঠামোর। এগুলো সবই ‘মেইড ইন চায়না’।

সংশ্লিষ্ট সংবাদদাতাদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র মাও নিং বলেন, এসব দেশের মুদ্রায় মুদ্রিত অবকাঠামোর মধ্যে রয়েছে বন্দর, সেতু, বিদ্যুতের কেন্দ্র, মসজিদ, সংসদভবন, স্টেডিয়াম এবং লাইব্রেরি। এ সবই চীনের প্রতীক ও চীনের সঙ্গে সেসব দেশের সহযোগিতার প্রমাণ।

মুখপাত্র বলেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসাবে, চীন সর্বদা উন্নয়নশীল দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অর্থনীতির উন্নয়নে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

আরোও পড়ুনঃ মিশিগানে অনুর্ধ্ব ২১ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সম্পন্ন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০