নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) বার্ষিক ফ্যামিলি ডে ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার, ১৪ নভেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুইন্সের কলেজ পয়েন্টে অবস্থিত NYPD Police Academy-তে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে NYPD সদস্যরা তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে মিলিত হন। দিনব্যাপী পারিবারিক বিনোদন, বিভিন্ন প্রদর্শনী ও কমিউনিটি কার্যক্রমের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
এতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) অংশগ্রহণ করে বাংলাদেশি-আমেরিকান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিনিধিত্ব করে। সংগঠনটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন AKM আলম (প্রিন্স) নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু ও পরিবারের সদস্যরা NYPD-এর বিভিন্ন ইউনিটের প্রদর্শনী ও কার্যক্রম উপভোগ করেন। এর মধ্যে ছিল NYPD Aviation, K-9, Emergency Service Unit (ESU), Mounted Unit, Highway Patrol, Driver Training এবং Range Unit। শিশুদের জন্য ফেস পেইন্টিংসহ নানা বিনোদনমূলক আয়োজনও রাখা হয়।
আনন্দ, হাসি ও পারিবারিক মিলনমেলায় দিনটি অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে NYPD সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ তৈরি হয়। NYPD পরিবারের অংশীদার হিসেবে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরে BAPA আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।
মন্তব্য করুন