বাংলা সংবাদ ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

তেল ও গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ করের অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদ দিয়েছেন।

 

বুধবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস।  তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেই ক্ষতির আর্থিক দায় নিতে হবে।

 

গুতেরেস বলেন, ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে।’ জলবায়ু সংকটের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি খাতের কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফায় কর আরোপ করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যবহার করা যেতে পারে বলে মত দেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু সংকট যে গতিতে বাড়ছে, বিশ্ব সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর জরুরি।

 

জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব নিয়েও কঠোর সমালোচনা করেন গুতেরেস। তার মতে, জীবাশ্ম জ্বালানির পক্ষে যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। অথচ এ খাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লবিং জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।  এ প্রসঙ্গে তিনি বলেন, ডাইনোসরদের কোনো লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির রয়েছে।

 

বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নিয়েও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। এ সীমা সাময়িকভাবে অতিক্রমের আশঙ্কা থাকলেও উষ্ণতা কতটা বাড়বে এবং কত দিন স্থায়ী হবে, তা এখনো মানুষের সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। এ লক্ষ্য ধরে রাখতে কার্বন নিঃসরণ কমাতে দেশগুলোর প্রতি আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতির কথা তুলে ধরে গুতেরেস বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশ্বের অনেক অঞ্চলে নতুন বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে সাশ্রয়ী উৎস হয়ে উঠেছে পরিচ্ছন্ন জ্বালানি। ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অন্তত তিন গুণ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো, তেল-গ্যাসের ব্যবহার হ্রাস, নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামো নির্মাণ বন্ধ এবং মিথেন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেন।

 

জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন গুতেরেস। তার মতে, বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এমন দেশে বাস করে, যেগুলো জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহে অস্থিরতা এসব দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো শুধু পরিবেশ সুরক্ষার বিষয় নয়, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও জড়িত।

 

উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়ন বাড়ানোরও আহ্বান জানান গুতেরেস। ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

২

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

৪

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৫

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৬

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৭

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৮

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৯

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১০

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

১১

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১২

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১৪

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৫

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৬

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৭

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৮

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৯

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

২০