বাংলা সংবাদ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। এর ফলে দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস।

 

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর ৫৬ বছর বয়সি এই নেতা স্পিকার পদের জন্য লড়বেন। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পর এটি দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর পদ। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়ের সুবাদে তার স্পিকার হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) ওয়াশিংটনে দলের বিজয় উৎসবে ‘স্পিকার! স্পিকার!’ স্লোগানে তাকে বরণ করা হয়। এ সময় হাকিম জেফ্রিস বলেন, এটি কোনো দলীয় জয় নয়, বরং দেশের জয়ের মুহূর্ত। সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া আইনজীবী জেফ্রিস ২০১৩ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করছেন। বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হয়ে তিনি ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরের মেয়াদ মোকাবিলা করতে প্রস্তুত। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা এবং প্রয়োজনে অভিশংসনের মতো কঠোর পদক্ষেপের অঙ্গীকার নিয়ে ১০০ দিনের শক্তিশালী এজেন্ডা ঘোষণা করেছেন তিনি। ১৮৭০ সালে প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা আসার পর, এবার দীর্ঘ পথ পেরিয়ে কংগ্রেসের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন হাকিম জেফ্রিস।

 

সূত্র: এনবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

৩

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

৪

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

৫

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

৬

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

৭

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৮

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

৯

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১০

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১১

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১২

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১৩

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

১৪

‘ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অভিবাসন অবস্থার সম্পর্ক থাকা উচিত নয়’

১৫

হোয়াটসঅ্যাপ প্রতারণা ও ব্যাংক থেকে অর্থ চুরি ঠেকাতে কী করবেন? জবাব দিলেন এলি সাভিট

১৬

‘বাংলা ভাষায় ব্যালট পাওয়ার সুযোগ শুধু হ্যামট্রামিকে সীমাবদ্ধ থাকা উচিত নয়’

১৭

বৈধ অভিবাসীদের বছরের পর বছর অনিশ্চয়তায় রাখা উচিত নয়

১৮

বাইন্যান্সে সাইবার হামলার ধাক্কা, এক দিনেই নিট উত্তোলন ৩৬৪ কোটি ডলার

১৯

যুক্তরাষ্ট্রে আগামীকাল মধ্যবর্তী নির্বাচন, আগাম ভোট ৫ কোটি ৪০ লাখের বেশি

২০