বাংলা সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে দুই দেশের মধ্যে চলমান আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে এই বৈঠকে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিতে বক্তব্য দেওয়ার সময় বেসেন্ট বলেন, ইরানের নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার বিষয়টি নিয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব ব্যাংকের নাম বা নিষেধাজ্ঞার বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি।

 

আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটন সফর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকের আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা হতে পারে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি সম্পর্কে বেসেন্ট বিস্তারিত কিছু জানাননি।

 

এর আগে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা বলেছিলেন বেসেন্ট। সে সময় তিনি তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। দেশটি ইরানি তেলের বড় অংশ কিনে থাকে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত। ফলে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ৪ বছরের বেশি থাকতে না দেওয়ার নীতি স্থগিত

১০

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভা ও এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

১১

১২

গ্রিন কার্ডের পথে নতুন বাধা, ভিসা নম্বর ও পাবলিক চার্জে অনিশ্চয়তা

১৩

যুক্তরাষ্ট্রে কিছু অভিবাসীদের ফেডারেল মেডিকেইড হারানোর ঝুঁকিতে

১৪

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর কাজের অনুমতিতে লাগবে ১ লাখ ডলারের ফি

১৫

ডাবলিনে পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে জমকালো মিলনমেলা 2026 অনুষ্ঠিত

১৬

আয়ারল্যান্ড একীভূত হওয়ার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ লন্ডন

১৭

যুক্তরাষ্ট্রের এইচ-২বি ভিসার কোটা পূর্ণ, বাংলাদেশিদের এখনও বিকল্প পথ খোলা

১৮

যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই আর ১৪ দিনের তেল মজুত আছে?

১৯

আগামী ২৫ সেপ্টেম্বর ডেট্রয়েটে শুরু হচ্ছে ‘আবিয়া বাইেনিয়াল কনভেনশন ২০২৬’

২০