বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।

 

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত “”আত্মসমর্পণের সাদা পতাকা”” তুলে ধরা। তবে সংঘাত দ্রুত শেষ করার জন্য তিনি তাড়াহুড়ো করছেন না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে। এ সময় তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য তার কোনো সময়সীমা নেই এবং তিনি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন তার ইরানবিষয়ক সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে তার চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই।

 

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতেও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজকে তিনি বলেন, ওমান যদি হরমুজ প্রণালি খুলে দেওয়ার পথে বাধা সৃষ্টি করে, তাহলে যুক্তরাষ্ট্র ওমানের ওপর ব্যাপক হামলা চালাবে।

 

ইরান গত সপ্তাহে জানিয়েছিল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে তারা ওমানের সঙ্গে আলোচনা করছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে আছে।

 

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গেও সরাসরি একটি গোপন যোগাযোগব্যবস্থা চালু করেছে। তবে সেই যোগাযোগ থাকলেও ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করতে ট্রাম্প কোনো তাড়াহুড়ো করছেন না বলে জানিয়েছেন।

 

সূত্র : আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১০

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১১

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১২

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৩

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৪

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৫

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৬

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৭

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৮

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৯

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

২০