বাংলা সংবাদ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশ্যে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়। এত দিন পর্যন্ত নির্দিষ্ট পড়াশোনা বা চাকরির পুরো সময়কালের জন্য এই ভিসাগুলো দেওয়া হলেও নতুন নিয়মে এর ওপর কঠোর সময়সীমা আরোপ করা হচ্ছে।

 

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা পরিদর্শকদের জন্য ‘জে’ ভিসা এবং বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও স্থায়ী সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এত দিন এই তিন ক্যাটাগরির ভিসাধারীরা তাদের কোর্স বা চাকরিকালীন পুরো সময় পর্যন্ত বৈধভাবে আমেরিকায় অবস্থান করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী বা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির কর্মীর ভিসার মেয়াদ কোনোভাবেই চার বছরের বেশি হবে না।

 

অন্যদিকে বিদেশি সাংবাদিকদের জন্য বর্তমানে দেওয়া দীর্ঘমেয়াদি ভিসার প্রথা বাতিল করে তা সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে তা মাত্র ৯০ দিনের জন্য সীমাবদ্ধ করা হচ্ছে। তবে বিশেষ প্রয়োজনে এই ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে পারবেন। ফেডারেল রেজিস্ট্রারে এই চূড়ান্ত নিয়মটি প্রকাশের ৬০ দিন পর থেকে তা কার্যকর হবে, যা এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতির ওপর কড়াকড়ি আরোপ শুরু করেন। এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর এই নতুন আইনি বাধার প্রাচীর খাড়া করা হলো।

 

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই নীতি পরিবর্তনের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামনে এনেছে। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড ১৮ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এ ছাড়া একই সময়ে ৫ লাখের বেশি সাংস্কৃতিক প্রতিনিধি এবং ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।

 

মার্কিন প্রশাসনের দাবি, এত বিশালসংখ্যক বিদেশির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া বহু শিক্ষার্থী ও দর্শনার্থী পড়াশোনা বা কাজের মেয়াদ শেষ হওয়ার পরও দশকের পর দশক ধরে দেশটিতে থেকে যাচ্ছেন, এমন অনেক প্রমাণ সরকারের হাতে রয়েছে।

 

নতুন নিয়মের অধীনে যারা নির্ধারিত মেয়াদের বাইরেও আমেরিকায় থাকতে চান, তাদের অবশ্যই ট্রাভেল পারমিট নিয়ে নিজ দেশে ফিরে গিয়ে নতুন করে ভিসার আবেদন করতে হবে অথবা ডিএইচএসের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষার্থী ও সাংবাদিক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র : ব্লুমবার্গ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০