বাংলা সংবাদ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসী বিষয়ক দপ্তর (গধুড়ৎ’ং ঙভভরপব ড়ভ ওসসরমৎধহঃ অভভধরৎং ু গঙওঅ) শহরের অভিবাসী জনগোষ্ঠী ও তাদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার দপ্তরের কমিশনার ফাইজা এন. আলী এই প্রতিবেদন প্রকাশ করেন।

 

প্রতিবেদনটিতে নিউইয়র্ক সিটির অভিবাসীদের জনসংখ্যাগত চিত্র তুলে ধরা হয়েছে এবং অভিবাসী সম্প্রদায়কে সহায়তা করতে এমওআইএ-এর বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি মেয়র জোহরান কে. মামদানির প্রশাসনের অধীনে অর্থনৈতিক ন্যায়বিচার (ঊপড়হড়সরপ ঔঁংঃরপব) অগ্রাধিকারের আওতায় দপ্তরের নতুন লক্ষ্য ও পরিকল্পনাও এতে উল্লেখ করা হয়েছে।

 

মেয়র জোহরান মামদানি বলেন, “নিউইয়র্ক সিটিতে ৩০ লাখের বেশি অভিবাসী বাস করেন। এই প্রতিবেদনটি আমাদের অভিবাসী সম্প্রদায়কে সহায়তা করার জন্য চলমান কাজের প্রতিফলন—যার মধ্যে রয়েছে এলাকাভিত্তিক আইনি সহায়তা নেটওয়ার্ক, বহুভাষিক প্রচারণা, শ্রমিক সুরক্ষা উদ্যোগ, প্রতারণা প্রতিরোধ শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা এবং বিভিন্ন সেবার সঙ্গে সংযোগ তৈরির ব্যবস্থা।”

 

প্রতিবেদন অনুযায়ী, এমওআইএ অভিবাসী নিউইয়র্কবাসীদের ক্ষমতায়ন এবং শহরের ‘সাংকচুয়ারি সিটি’ নীতিমালা রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছে। এতে অভিবাসীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ, শহরের অভিবাসী জনসংখ্যার তথ্য-উপাত্ত এবং ২০২৫ সালে এমওআইএ পরিচালিত বিভিন্ন কর্মসূচির কার্যক্রম তুলে ধরা হয়েছে।

নতুন কমিশনার ফাইজা এন. আলীর নেতৃত্বে এমওআইএ চারটি প্রধান অগ্রাধিকারে কাজ করবে:
১. অভিবাসীদের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া রক্ষা এবং সাংকচুয়ারি আইন সমুন্নত রাখা
২. সমন্বিত ও টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তোলা
৩. জীবনযাত্রার ব্যয় কমানো, শ্রমিক সুরক্ষা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি জোরদার করা
৪. ভয় কমিয়ে জনআস্থা বৃদ্ধি করা

 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এমওআইএ প্রায় ৩৭ হাজার অভিবাসী নিউইয়র্কবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। দপ্তরটি ৬৪টি ভাষায় ১০ হাজারের বেশি টেলিফোনিক অনুবাদ সেবা দিয়েছে। এমওআইএর ইমিগ্র‍্যান্ট হটলাইনে ২৫ হাজারের বেশি কল এসেছে এবং প্রায় ১১ হাজার অভিবাসীকে আইনি সহায়তার জন্য বিস্তারিত স্ক্রিনিং করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০