বাংলা সংবাদ ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ বছর গোসল না করে কাটালেন আমু হাজি, শেষমেশ ঘটল মর্মান্তিক পরিণতি

দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় গোসল না করে ইরানের এক ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে আকর্ষণে পরিণত হন। বিভিন্ন প্রতিবেদনে তাকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ নামে পরিচিত করা হতো। কিন্তু জীবনের শেষ মুহূর্তে প্রতিবেশীদের চাপে তিনি গোসল করতে বাধ্য হন। সেই ঘটনায় তার জীবন স্বাভাবিক হয়নি, বরং করুণ পরিণতির মুখোমুখি হয়েছিলেন তিনি।

 

আমু হাজির মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। এর আগে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালে তার মৃত্যুর পর প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে বসবাসকারী আমু হাজি মৃত্যুর মাত্র কয়েক মাস আগে জীবনে প্রথমবারের মতো দীর্ঘ সময় পর গোসল করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, অর্ধশতাব্দীর বেশি সময় ধরে আমু হাজি সাবান ও পানি ব্যবহার থেকে বিরত ছিলেন। তার বিশ্বাস ছিল, গোসল করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। এ কারণে গ্রামবাসীরা বহুবার চেষ্টা করলেও তাকে পরিষ্কার করতে পারেননি।

 

তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত আশপাশের মানুষের চাপেই কয়েক মৃত্যুর মাস আগে তিনি গোসল করতে রাজি হন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়। ২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে আমু হাজি জানিয়েছিলেন, তার প্রিয় খাবার ছিল শজারু (পোরকুপাইন) মাংস। তিনি বসবাস করতেন কখনো মাটির গর্তে, আবার কখনো গ্রামের মানুষের বানিয়ে দেওয়া একটি ইটের ঘরে। ওই গ্রামটির নাম দেজগাহ।

 

তেহরান টাইমসকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের শুরুর দিকের কিছু ‘মানসিক আঘাত’ থেকেই তার জীবনযাপনের এই ব্যতিক্রমী সিদ্ধান্তগুলো এসেছে। আইআরএনএ জানায়, দীর্ঘদিন গোসল না করার কারণে তার শরীরের চামড়া ধুলো ও পুঁজে ঢেকে গিয়েছিল। তার খাবারের তালিকায় ছিল পচা মাংস, আর পান করতেন একটি পুরোনো তেলের ক্যান থেকে নেওয়া অপরিষ্কার পানি।

 

ধূমপানও ছিল তার অভ্যাস। বিভিন্ন সময় তাকে একসঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। সংবাদ সংস্থাটি জানায়, কেউ তাকে গোসল করাতে বা পরিষ্কার পানি দিতে চাইলে তিনি মন খারাপ করতেন। এ ধরনের চেষ্টা তাকে মানসিকভাবে বিচলিত করত।তবে তিনি সত্যিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় গোসল না করা ব্যক্তি ছিলেন কি না, এ নিয়ে বিতর্ক রয়েছে। ২০০৯ সালে ভারতের এক ব্যক্তির বিষয়ে খবর পাওয়া গিয়েছিল, যিনি তখন পর্যন্ত ৩৫ বছর গোসল ও দাঁত ব্রাশ না করার দাবি করেছিলেন। তবে তার বর্তমান অবস্থার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০