বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১১ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাবারের পর হাঁটার উপকারিতা—দুপুর ও রাতের জন্য বিশেষ পরামর্শ

নিয়মিত হাঁটার অভ্যাস শরীরের জন্য খুবই জরুরি। এ কারণে দিনে অন্তত একবার হলেও কিছুটা সময় হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকের সকালে উঠার অভ্যাস নেই, কেউ বা বাইরে যাওয়ার ব্যস্ততায় হাঁটার সময় পান না। সেক্ষেত্রে দিনের যেকোনও সময়, এমনকি রাতেও একটানা ৩০ মিনিট হাঁটাচলা করলে অনেক উপকার পাবেন আপনি। আর যদি ভারী খাবার খাওয়ার পর, মানে দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আপনি হাঁটাচলা করেন, তাহলেও আপনার শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হবে। 

 

 

ভারী খাবারের পর হাঁটাচলা করলে শরীর স্বাস্থ্যের যেসব উপকার হয়–

গুরুপাক খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করলে খাবার সহজে হজম হয়ে যায়। এর ফলে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমে। ভারী খাবার খাওয়ার পর হাঁটাচলা করলে শরীর হালকা অনুভূত হয়। পেট হাঁসফাঁস লাগবে না। এতে স্বস্তি পাবেন। বাড়ির ছাদে কিংবা উঠোনে, এমনকি ঘরেও হাঁটতে পারেন। তাতেও উপকার মিলবে।

খাবার খাওয়ার পরে হাঁটার অভ্যাস, শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটার অভ্যাস, বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরের হাঁটাচলার অভ্যাস তলপেটে অতিরিক্ত মেদ জমতে দেয় না।
যাদের রক্তে শর্করার মাত্রা বেশি, তারা খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস রাখুন। এর ফলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিসের রোগীদের জন্য খাবার খাওয়ার পর হাঁটার অভ্যাস খুবই ভালো।
খাবার খাওয়ার পর হাঁটলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে। এ কারণে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে রোজই খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করুন।

 

 

খাবার খাওয়ার পর হাঁটাচলার অভ্যাস বদহজম দূর করে। খাবার ভালভাবে হজম করায়। তাই গুরুপাক খাবার খাওয়ার পর হাঁটাচলা করা অবশ্যই প্রয়োজনীয়।
ভারী খাবার খাওয়ার পর হাঁটার ক্ষেত্রে কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন-

 

 

খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গেই হাঁটাচলা শুরু করা ঠিক নয়। তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন।
খাবার খাওয়ার পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে তারপর হাঁটা শুরু করুন। প্রচণ্ড জোরে হাঁটাচলা করা যাবে না। তাহলে শরীরের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০