বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৮ নভেম্বর ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ ঘিরে প্রশ্ন, কী বললেন ইলন মাস্ক?

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 

 

আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

 

পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, ওই নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও অংশ নিতে যাচ্ছেন। তবে ইলন মাস্ক নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একসময় বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন মাস্ক। নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধানের দায়িত্বও পান।

 

তবে গত জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল ধরে। ডিওজিইর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে নানা তির্যক মন্তব্য করেন। সে সময় ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে কটাক্ষ করেছিলেন মাস্ক। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না সেটা আর থাকবে কি না।’

সূত্র: পাঞ্চবোল নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০