১ অক্টোবর ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের পতাকা

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করেছে। ৪৪ দেশের ৫৫টি জাহাজে থাকা সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী ও স্বেচ্ছাসেবীরা মানবিক সহায়তা পৌঁছে দিতে এগিয়ে যাচ্ছেন গাজার উদ্দেশে।

 

 

আন্তর্জাতিক এই নৌবহরে ফিলিস্তিনি পতাকার সঙ্গে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। সেখান থেকে জাতীয় পতাকা হাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বিবেকের নিচের ডেকে’।

 

 

২০২৪ সালে বাংলাদেশে হওয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত টি-শার্ট গায়ে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। সমাজের প্রত্যাশার পথে না হাঁটায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন একজন বিদ্রোহী হিসেবে। তার মৃত্যু আমার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। অস্ত্রধারী পুলিশের সামনে যে আবু সাঈদকে আমি বুকে জড়িয়ে ধরেছিলাম, তিনি ১৬ জুলাই ২০২৪ সালে নিহত হন। কিন্তু সেই ত্যাগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে এক টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।’

 

 

ইতিহাসে বারবার দেখা গেছে যারা স্থিতাবস্থা চ্যালেঞ্জ করে, তারাই পরিবর্তনের সূচনা ঘটায়। আজ ফ্লোটিলার ‘বিবেক’, প্রথম তরঙ্গে থাকা নৌকার মানুষরা বিশেষ করে যারা ফিলিস্তিনিদের অধিকারের জন্য জীবন বাজি রেখে গাজায় যাচ্ছেন, তারা ইসরায়েল ও তার সহযোগীদের গণহত্যাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। কিন্তু আমরা একা নই। পৃথিবীর কোটি কোটি মানুষ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়ে আছে। আমরা তাদের সমষ্টিগত ক্ষোভ, তাদের বিবেকের প্রতিনিধিত্ব করি। প্যালেস্টাইনের মুক্তির জন্য আমরা যা পারি তাই করব। একদিন প্যালেস্টাইন অবশ্যই মুক্ত হবে।’

 

 

আন্তর্জাতিক এই ত্রাণবাহী বহরকে আটকে দেওয়ার চেষ্টা চালায় ইসরায়েল নৌবাহিনী। কয়েক দিন ধরে তারা ভূমধ্যসাগরে অভিযান চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ফলে বহরটি গাজার কাছাকাছি পৌঁছে গেছে এবং বৃহস্পতিবারের মধ্যেই উপকূলে ভিড়তে পারে বলে জানিয়েছে আয়োজকরা।

 

 

গাজায় প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ রেখে যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তখনই কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকারকর্মীরা একত্রিত হয়ে এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন। তাদের দাবি, সমুদ্র পাড়ি দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ নেতাদের ‘নীরবতা’ ভাঙতে বাধ্য করা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার জানিয়েছেন, বহরটি খাদ্য ও ত্রাণসামগ্রী নিয়ে গাজার উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০