৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সিলেট ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম লায়েছের মতবিনিময় ২১ সেপ্টেম্বর

মিশিগানে সিলেট ৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা ফখরুল ইসলাম লায়েছের মতবিনিময় সভা আগামী ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে (3855 12 Mile Rd, Warren, MI 48092 ) অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভার আয়োজন করেছে মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার  সমর্থকরা।

 

 

ফখরুল ইসলাম লায়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, সিলেট জেলা যুবদল, সিলেট মহানগর ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের একজন পরিচিত মুখ। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

 

 

এর মধ্যে উল্লেখ্য, তিনি  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সিলেট সদর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, কুচাই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, সামাজিক সংগঠন সিলেট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জালালাবাদ সমিতি মিশিগানের সাবেক উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন।

 

 

এই মতবিনিময় সভা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা তাদের সম্ভাব্য জনপ্রতিনিধির সাথে সরাসরি মতবিনিময় করার সুযোগ পাবেন।

 

 

আয়োজকরা আশা করছেন, এই সভায় মিশিগানের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং তাদের মতামত প্রকাশ করবেন। এই ধরনের মতবিনিময় সভা প্রবাসে রাজনৈতিক আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০