২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রতি ১০০ জনে একজন আত্মহত্যার শিকার : ডব্লিউএইচও

বিশ্বে প্রতি ১০০টি মৃত্যুর মধ্যে একটির বেশি আত্মহননের কারণে হয় বলে (২ সেপ্টেম্বর)  জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বিশেষভাবে যুবকদের মধ্যে বাড়তে থাকা মানসিক স্বাস্থ্যের সংকট রোধে তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

 

 

ডব্লিউএইচও বলেছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী আত্মহনন হার কিছুটা কমেছে, তবে এ সমস্যা মোকাবেলায় অগ্রগতি খুব ধীরগতির।

 

 

সংস্থাটির সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২১ সালে বিশ্বজুড়ে আনুমানিক সাত লাখ ২৭ হাজার জন আত্মহনন করেছে। ডব্লিউএইচওর অ-সংক্রামক রোগ ও মানসিক স্বাস্থ্য বিভাগের অন্তর্বর্তী প্রধান দেবোরা কেস্টেল সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাপী প্রতি ১০০টির মধ্যে একটির বেশি মৃত্যুর জন্য দায়ী আত্মহত্যা এবং প্রতি মৃত্যুর জন্য প্রায় ২০টি আত্মহত্যার চেষ্টা হয়। এ আত্মহননগুলো অসংখ্য জীবনের ওপর প্রভাব ফেলেছে। বন্ধু, শুভাকাঙ্খী ও প্রিয়জনরা অবর্ণনীয় কষ্টের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হয়েছে।’

 

 

সংস্থাটির ওয়ার্ল্ড মেন্টাল হেলথ টুডে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ভৌগোলিক ও সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে যুবকদের মধ্যে আত্মহনন এখনও মৃত্যুর প্রধান কারণের মধ্যে রয়েছে। ২০২১ সালে ১৫ থেকে ২৯ বছর বয়সী কন্যা ও নারীদের জন্য এটি মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল, একই বয়সের পুরুষদের জন্য ছিল তৃতীয় প্রধান কারণ।

 

 

২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বয়স-সমন্বিত আত্মহনন হারে ৩৫ শতাংশ হ্রাস সত্ত্বেও, বিশ্ব এখনও লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছে। ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে আত্মহনন হার এক-তৃতীয়াংশ কমানোর লক্ষ্য থাকলেও, বর্তমান অগ্রগতি মাত্র ১২ শতাংশ হ্রাসের ইঙ্গিত দিচ্ছেচ বলে জানিয়েছে ডব্লিউএইচও।

 

 

প্রায় তিন-চতুর্থাংশ আত্মহনন বিশ্বের বেশির ভাগ মানুষ বাস করা নিম্ন-আয়ের দেশগুলোতে ঘটে। যদিও ধনী দেশে আত্মহনন হার বেশি, তবে জনসংখ্যার অনুপাতে তুলনা করা কঠিন, কারণ সেখানে নিম্ন-আয়ের দেশগুলোর তুলনায় ভালো তথ্য পাওয়া যায় বলে জানায় সংস্থাটি। সংস্থাটি সতর্ক করেছে, আত্মহনন হার ধীরে হলেও কমছে, অথচ উদ্বেগ ও বিষণ্নতা মত মানসিক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যার চেয়েও দ্রুত বৃদ্ধি পেয়েছে।’ সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০০ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। সংস্থাটি যুবকদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধির বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমমেরেন বলেন, ‘এই বৃদ্ধির পিছনে দুটি প্রধান কারণ হতে পারে, সোশ্যাল মিডিয়া ও কোভিড মহামারীর প্রভাব।’ এই প্রেক্ষাপটে সংস্থাটি বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য বিনিয়োগের ‘স্থিতিশীলতা’ নিয়ে সতর্ক করেছে। সরকারী খরচের মধ্যম মান মাত্র মোট স্বাস্থ্য বাজেটের দুই শতাংশ, যা ২০১৭ সাল থেকে অপরিবর্তিত। বিশ্বজুড়ে মাত্র ৯ শতাংশ বিষণ্নতায় আক্রান্ত মানুষ চিকিৎসা পান।

 

 

ডব্লিউএইচওর প্রধান তেডরোস আধানোম গেব্রিয়েসুস এক বিবৃতিতে বলেছেন, ‘মানসিক স্বাস্থ্য পরিষেবার রূপান্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০