বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্যাংকে আমেরিকার পতাকা উড়িয়ে রুশ সেনাদের উল্লাস

এক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখলকৃত একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই ওই যানটি চলন্ত অবস্থায় মাইন বিস্ফোরণে উড়ে যেতে দেখা গেছে একটি ভিডিওতে।

 

 

সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, দখলকৃত অঞ্চলে আমেরিকান নির্মিত এম-১১৩ সাঁজোয়া যানটি ফেলে রেখে গিয়েছিল ইউক্রেনের সেনারা। পরে রুশ সেনারা এই যানটিতে রাশিয়া ও আমেরিকার পতাকা পাশাপাশি বাঁধে এবং গাড়িটি সজোরে চালিয়ে উল্লাস প্রকাশ করে।

 

 

ক্রেমলিনপন্থী একাধিক গণমাধ্যম এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তবে এতে দেখা গেছে, পতাকাবাহী ওই ট্যাংক কিছু দূর এগিয়ে যাওয়ার পরই মাইন বিস্ফোরণে ধ্বংস হয়। রুশ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, ওই ট্যাংকে থাকা তিন রুশ সেনা অলৌকিকভাবে বেঁচে গেছেন। রাষ্ট্রীয় প্রচারণায় তাদের ‘সুপারহিরো’ হিসেবে তুলে ধরা হয়েছে।

 

 

ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন।

 

 

এদিকে যুদ্ধ ক্ষেত্রে রুশ সেনাদের ওই পদক্ষেপকে রাশিয়ার ‘প্রচারযুদ্ধের কৌশল’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তা পেত্র আন্দ্রিউশচেঙ্কো। তিনি বলেন, ‘রুশ সেনারা এখন প্রকাশ্যে দাবি করছে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র, আর তারা মার্কিন সাঁজোয়া যানেই হামলা চালাচ্ছে, এটি ট্রাম্পের অযৌক্তিক অবস্থানেরই পরিণতি।’

 

 

ইউক্রেনের গণমাধ্যমগুলোও বলছে, আমেরিকান পতাকা নিয়ে রুশ বাহিনীর দৌরাত্ম্য দেখানো আসলে আলাস্কার আলোচনার ব্যর্থতার প্রতীক।

 

 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হলেও যুদ্ধ থামানো নিয়ে কোনো চুক্তি হয়নি। বরং সমালোচকেরা মনে করছেন, সেই বৈঠক পুতিনকে আবারও বৈশ্বিক কূটনীতির মঞ্চে জায়গা করে দিয়েছে।

 

 

পর্যবেক্ষকদের মতে, রুশ বাহিনীর এসব পদক্ষেপ মূলত যুদ্ধে সামান্য অগ্রগতি দেখিয়ে ভবিষ্যৎ শান্তিচুক্তির আলোচনায় সুবিধা আদায় করে নিতে পুতিনের মরিয়া চেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০