বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুর্গা টেম্পলের পিকনিকে প্রবাসীদের প্রাণের মিলনমেলা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলের বার্ষিক পিকনিক। গত ১০ আগস্ট মেডিসন হাইটস সিটির সিভিক সেন্টার পার্কে সকাল ১১টা থেকে বিকেল ৭টা পর্যন্ত দিনব্যাপী এই আয়োজন প্রবাসীদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

 

 

অনুকূল আবহাওয়া আর প্রবাসজীবনের কর্মব্যস্ততার ফাঁকে দিনটি হয়ে ওঠে এক পরম আনন্দ, স্মৃতিচারণ এবং নতুন পরিচিতির উৎস। প্রতিবছরের মতো এবারও এই পিকনিক ছিল সকল বয়সী প্রবাসীদের জন্য প্রাণের টান, যেখানে দেখা-সাক্ষাৎ, আড্ডা, হাসি আর দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় মুখর ছিল পুরো পরিবেশ।

 

 

আয়োজনে ছিল দেশীয় বনভোজনের আবহ। সকালে শুরু হয় শিশুদের খেলাধুলা, বালিশ দৌড়, এবং বারবিকিউ। পার্কজুড়ে ছিল প্রিয়জনদের সাথে আড্ডা, গল্পগুজব ও হাস্যরস। দুপুরে অতিথিদের জন্য পরিবেশন করা হয় নানা রকম মুখরোচক খাবার। দিনের দ্বিতীয়ার্ধে চলে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবচেয়ে আকর্ষণীয় ছিল দিনশেষের র‌্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে ছিল ৮৫ ইঞ্চি টিভি, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, মাইক্রোওয়েভ, এয়ারপডস, কুকার, ডিনার সেটসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার।

 

 

দুর্গা মন্দিরের সভাপতি পংকজ দাশ জানান, এ বছর পিকনিকে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে দেশ থেকে আগত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

 

 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মন্দিরের মিডিয়া ডিরেক্টর ও সাংবাদিক পার্থ সারথী দেব এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর। পিকনিকের মাঝে তিনি নির্মাণাধীন নতুন মন্দিরের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উপস্থিত ভক্তদের অবহিত করেন।

 

 

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গান পরিবেশন করেন হারান সেন, শর্মিলা দেব, সঞ্জয় পাল, লিলি প্রভা দে প্রমুখ। এছাড়া নারীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী ধামাইল গান অনুষ্ঠানে এনে দেয় এক মনোমুগ্ধকর আবহ।

 

 

ডেট্রয়েট দুর্গা টেম্পলের এই বার্ষিক পিকনিক শুধু একটি আনন্দঘন মিলনমেলাই ছিল না, বরং এটি ছিল প্রবাসী বাঙালিদের ঐক্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রকাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০