২৩ জুলাই ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ওসমানী স্মৃতি পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ

মিশিগানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, জাতির সূর্যসন্তান জেনারেল এম এ জি ওসমানী দেশের প্রায় সব ক্ষেত্রেই অবহেলিত। রোববার বিকেলে মিশিগানের ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়।

 

 

পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক-এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে মাসুক আহমেদের তেলাওয়াতের মাধ্যমে। এরপর পরিষদের সাধারণ সম্পাদক ও প্রবীণ আইনজীবী, কমিউনিটি নেতা আব্দুর রহমান জেনারেল ওসমানীর বর্ণাঢল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার প্রারম্ভিক বক্তব্য পেশ করেন। আলোচনায় অংশ নেন কমিউনিটি নেতা গোলাম ইয়াজদানী চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মহব্বত খাঁন, জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দীন রানা, এবং অধ্যাপক জাফর ওবায়েদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী ও পরিষদের নেতা আব্দুর রহিম।

 

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানীকে আমন্ত্রণ না জানিয়ে যে ষড়যন্ত্রের শুরু হয়েছিল, তা আজও অব্যাহত আছে।” তারা অভিযোগ করেন যে, বর্তমান প্রজন্ম জেনারেল ওসমানী সম্পর্কে খুব কমই জানে, কারণ পাঠ্যক্রমে তার জীবনী ও অবদান অনুপস্থিত। বক্তারা জোর দিয়ে বলেন, “রাষ্ট্র এই দায় এড়াতে পারে না।” তারা আরও যোগ করেন, “জেনারেল ওসমানীসহ জাতির সব বীর সন্তানদের যথাযথ সম্মান ও মর্যাদা না দিয়ে আমরা কখনোই নিজেদের একটি মর্যাদাবান জাতি হিসেবে দাবি করতে পারি না।”

 

 

সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: পাঠ্যক্রমে জেনারেল ওসমানীর জীবনী ও কর্ম সংযোজন, তার জন্ম ও মৃত্যুবার্ষিকী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালন, ওসমানীর নামে প্রতিষ্ঠিত সকল স্থাপনার সংরক্ষণ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালু করা।

 

 

এই আলোচনা সভা জেনারেল ওসমানীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের গুরুত্ব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০