বাংলা সংবাদ ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র টিআরএফ-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করলো

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ)’ ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ বলে মেনে নিল যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত সম্পর্কে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় টিআরএফকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন ও ‘বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থ ও পেহেগামের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায়বিচারের আশ্বাসকে সুনিশ্চিত করতে এ পদক্ষেপ।

 

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্ব ও উদ্যোগ ভারত স্বীকার করে। এ সিদ্ধান্ত খুবই সময়োচিত। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতারই প্রতিফলন ঘটেছে।

 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর–ই–তৈয়বারই ছায়া সংগঠন এই টিআরএফ। গত ২২ এপ্রিল জম্মু–কাম্মীরের পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ড তাদেরই কাজ। দুবার তারা ওই অপকর্মের দায় স্বীকার করেছে। টিআরএফ নানা ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত। সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি ভারত অঙ্গীকারবদ্ধ। লস্কর–ই–তৈয়বা যুক্তরাষ্ট্রে অনেক দিন আগে থেকেই ওই দুই তালিকায় নথিবদ্ধ। এবার টিআরএফকেও তারা ওই দুই তালিকায় নিয় এল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০