বাংলা সংবাদ ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুজবে কান দেবেন না: ওবামা দম্পতির বন্ধন অটুট বললেন মিশেল

সাবেক নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা তাদের দাম্পত্য জীবন নিয়ে চলমান গুজব ও জল্পনার বিষয়ে মুখ খুলেছেন। সদ্য প্রকাশিত একটি পডকাস্টে ওবামা বলেন, একসময় আমাদের সম্পর্ক ‘টাচ অ্যান্ড গো’ ছিল, তবে মিশেল স্পষ্টভাবে জানিয়েছেন, আমার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি।

 

পডকাস্ট ‘আএমও উইথ মিশেল ওবামা এন্ড ক্রেইগ রবিনসন’-এর এক নতুন পর্বে মিশেল বলেন—আমাদের দাম্পত্য জীবনে কঠিন সময় এসেছে, আবার আনন্দময় মুহূর্তও ছিল। কিন্তু এক মুহূর্তের জন্যও আমি আমার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমি এখন যেই মানুষ, তা হয়েছি এই পুরুষটির জন্য। বারাক হেসে বলেন, সে আমাকে আবার গ্রহণ করেছিল! সময়টা কিছুটা টানাপোড়েনের ছিল। এই প্রথম ওবামা দম্পতি তাদের বিয়েকে ঘিরে ছড়িয়ে পড়া বিবাহবিচ্ছেদের গুঞ্জনের বিষয়ে সরাসরি মন্তব্য করলেন।

 

গত কয়েক মাস ধরে মিশেল ওবামা বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন— যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। এ থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে যে, ওবামা দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মিশেল এই প্রসঙ্গে বলেন, এ বছর কিছু সিদ্ধান্ত আমি নিজের প্রয়োজন অনুযায়ী নিয়েছিলাম, যা নিয়ে মানুষ অযথা সমালোচনা করেছে। অনেকেই ধরে নিয়েছে, আমি বারাককে ছেড়ে যাচ্ছি। আসলে, আমি শুধু নিজের মতো করে সময় নিচ্ছিলাম।

 

মিশেল বলেন, আমরা এখন ৬০ বছর বয়সি মানুষ। আমাদের প্রতিটি মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরতে হয় না। শুধু এটুকু না দেখেই মানুষ ধরে নিচ্ছে, আমাদের বিবাহ ভেঙে গেছে। এটা হাস্যকর। তার ভাই ও সহ-পডকাস্ট উপস্থাপক ক্রেইগ রবিনসন বলেন, তোমাদের একসঙ্গে দেখে ভালো লাগছে।  উত্তরে মিশেল হেসে বলেন, হ্যাঁ, কারণ যখন আমরা একসঙ্গে থাকি না, তখন সবাই ভাবে আমাদের ডিভোর্স হয়ে গেছে! ১৯৯২ সালে বিবাহিত এই দম্পতি তাদের দুই কন্যা মালিয়া ও সাশাকে নিয়ে একটি স্থিতিশীল পারিবারিক জীবনযাপন করছেন। মজার ছলে মিশেল আরও বলেন, ভালো হয়েছে, আমাদের ছেলে সন্তান হয়নি। ওটা হলে আরেকটা বারাক হয়ে যেত!

 

সূত্র: এনডিটিভি।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১০

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১১

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

১২

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

১৩

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

১৪

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

১৫

১৬

সোঁদালি মাটির আগরবাতি

১৭

রাজনীতি রাজনীতিবিদ এবং জনগণের ˆনতিক রাজনৈতিক চর্চা

১৮

অদম্য অগ্রযাত্রা

১৯

বাউলের কান্না

২০