২ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সহায়তা স্থগিত, ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র পূর্ব প্রতিশ্রুত কিছু অস্ত্র সহায়তা স্থগিত করেছে। এতে ভীষণ চাপের মুখে পড়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় কিয়েভ তার অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে।

 

 

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আসন্ন ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকে যৌথ অস্ত্র উৎপাদন, যৌথ বিনিয়োগ ও প্রকল্প অন্যতম মূল বিষয় হবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানান, আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের জন্য একটি খসড়া আইন জুন মাসেই পার্লামেন্টে উত্থাপন করা হবে। এ পরিকল্পনায় দেশের ভেতর ও বাইরের নতুন অস্ত্র কারখানা স্থাপন এবং বিদ্যমান সুবিধাগুলো আধুনিকায়নের জন্য বিশেষ আইনি ও কর-সংক্রান্ত প্রণোদনা অন্তর্ভুক্ত থাকবে।

 

 

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল এই সপ্তাহে কিয়েভ সফর করেন এবং ইউক্রেনের অস্ত্র উৎপাদন বাড়াতে বার্লিনের সমর্থনের আশ্বাস দেন। সফরে জার্মান প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিরাও তার সঙ্গে ছিলেন। কেন অস্ত্র সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র? মার্কিন প্রতিরক্ষা দফতর মঙ্গলবার নিশ্চিত করেছে, ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে। পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুতের স্তর বিপজ্জনকভাবে কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও কোন অস্ত্রগুলো আটকে রাখা হয়েছে তা প্রকাশ করা হয়নি।

 

এই অবস্থায় ইউক্রেন বুধবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন হিঙ্কেলকে তলব করে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেটসা এ সময় বলেন, পূর্ব প্রতিশ্রুত প্রতিরক্ষা প্যাকেজগুলো বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ অত্যন্ত জরুরি।

 

ক্রেমলিনের প্রতিক্রিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ইউক্রেনে কম অস্ত্র পাঠালে যুদ্ধের অবসান আরও ত্বরান্বিত হবে।

 

-সূত্র: এপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০