১ জুলাই ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকে আবারও জমে উঠছে নাইট বাজার ১২ জুলাই অনুষ্ঠিত হবে পোপ পার্কে

হ্যামট্রামিকের প্রাণকেন্দ্রে অবস্থিত পোপ পার্কে আবারও আয়োজন করা হচ্ছে বহুপ্রতীক্ষিত “হ্যামট্রামিক নাইট বাজার”। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীদের জন্য ১২ জুলাই দিনটি হতে যাচ্ছে এক বিশেষ অভিজ্ঞতা। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসবমুখর আয়োজন, যেখানে থাকবে খাবার, হস্তশিল্প, লাইভ মিউজিক ও নানান রকমের বিনোদন।

 

নাইট বাজারটি অনুষ্ঠিত হবে ১০০৩৭ জোসেফ ক্যাম্পাউ স্ট্রিটে, হ্যামট্রামিক শহরের কেন্দ্রস্থলে। এই বাজারের মূল লক্ষ্য হলো স্থানীয় ব্যবসা, শিল্প ও সংস্কৃতিকে উদযাপন করা এবং একটি পারিবারিক ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা যেখানে সবাই অংশ নিতে পারে। বাজারে অংশ নেবেন হ্যামট্রামিক ও আশপাশের এলাকার স্থানীয় বিক্রেতা, খাবারের ট্রাক, হস্তশিল্পী এবং সংগীতশিল্পীরা। এই আয়োজনে প্রতিবারের মতো এবারও উপস্থিত থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, যার মাধ্যমে এই শহরের বহুজাতিক ঐক্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটবে।

 

আয়োজক সংস্থা হ্যামট্রামিক ডাউনটাউন ডেভেলপমেন্ট অথরিটি (DDA) জানিয়েছে, যারা এই নাইট বাজারে বিক্রেতা হিসেবে অংশ নিতে চান, তাদের এখনই যোগাযোগ করতে হবে। আগ্রহী ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হচ্ছে নিচের ইমেইলে যোগাযোগ করতে capp98907@gmail.com এই ইমেইলে জানাতে হবে আপনি কী বিক্রি করেন বা কী ধরনের সেবা প্রদান করেন। নির্বাচিত হলে আয়োজকের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে স্বাগত জানানো হবে।

 

এই নাইট বাজার শুধুমাত্র কেনাকাটা কিংবা বিনোদনের জায়গা নয়, বরং এটি হ্যামট্রাম্যাকের মানুষের জন্য এক সামাজিক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও আশা করা হচ্ছে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশ।
হ্যামট্রাম্যাকবাসীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা যেখানে স্থানীয় সংস্কৃতি, খাবার, সংগীত ও সৃজনশীলতা একত্রিত হয় একটি সন্ধ্যায়। তাই পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে ভুলবেন না হ্যামট্রামিক নাইট বাজারে, ১২ জুলাই, বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০