বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুন ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান থেকে দেশে ফিরতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন

ইরান থেকে দেশে ফিরে আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনা হবে। এরই মধ্যে ওই ৯০ জন যাতে ইরান থেকে সীমান্ত পার হয়ে পাকিস্তানে সহজে প্রবেশ করতে পারেন, সে জন্য ইসলামাবাদকে তথ্য দিয়েছে ঢাকা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে নারী–শিশুদের পাশাপাশি ইরানে চিকিৎসার জন্য যাওয়া লোকজনকে দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। তেহরানের বাংলাদেশ দূতাবাসে যেসব বাংলাদেশি নিবন্ধন করেছেন তাঁদের স্থলপথে ইরান থেকে পাকিস্তানে নেওয়া হবে। দেশে ফিরতে বাংলাদেশিরা ইরানের মারজাভেহ থেকে বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তাঁদের ফ্লাইটে করাচি থেকে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে।

 

করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। তাঁদের যাত্রা শুরুর পুরো বিষয়টি নির্ভর করছে সেখানকার বাস্তব পরিস্থিতির ওপর। এরই মধ্যে প্রায় ৯০ জনের তথ্য পাকিস্তান কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে ইরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে ফেরত আনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাঁদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

 

দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে যেকোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে—বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১০

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১১

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১২

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৩

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৪

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৫

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৬

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৭

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৮

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৯

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

২০