বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুন ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকাদানে গ্যাভিকে ১৬০ কোটি ডলার দিচ্ছে গেটস ফাউন্ডেশন

বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভি, দ্য ভাকসিন অ্যালায়েন্সকে আগামী পাঁচ বছরে ১৬০ কোটি ডলার সহায়তা দেবে মার্কিন ধনকুবের বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে গেটস ফাউন্ডেশন।

 

গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস এক বিবৃতিতে বলেছেন, বৈদেশিক সাহায্যে ব্যাপক কাটছাঁটের কারণে এ বছর বিশ্বব্যাপী শিশুমৃত্যু বাড়তে পারে। তিনি বলেন, এই শিশুমৃত্যু রোধে গ্যাভিকে অর্থায়ন করা এককভাবে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। ২০২৬ থেকে ২০৩০ সাল নাগাদ কার্যক্রম পরিচালনার জন্য ৯০০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি আদায় করতে চাইছে গ্যাভি। এ জন্য বুধবার ব্রাসেলসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

 

যুক্তরাষ্ট্র বছরে ৩০০ মিলিয়ন ডলার অনুদান দেয় গ্যাভির তহবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যে এই অর্থায়ন বাদ দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে। গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সানিয়া নিশতার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে অতিরিক্ত প্রায় ১২ লাখ মৃত্যু হতে পারে। গ্যাভি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে। প্রাণঘাতী রোগ যেমন হাম ও ডিফথেরিয়ার মতো রোগ প্রতিরোধে টিকা কেনার জন্য অর্থায়ন করে।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০