বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে হামলা: ইরান বলছে, প্রতিশোধের সূচনা মাত্র

পারস্য উপসাগরে অবস্থিত কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে সোমবার (২৩ জুন) বিকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে বিশ্লেষকরা তেহরানের প্রতিশোধ নেওয়ার সূচনা হিসেবে দেখছেন। আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

 

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র শনিবার (২১ জুন) মধ্যরাতে তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে, তার জবাবেই এই পাল্টা আঘাত হেনেছে তেহরান। তবে এই প্রতিক্রিয়া কতটুকু বিস্তৃত হবে, তা এখনো স্পষ্ট নয়। এটি এককালীন হামলা, নাকি আরও বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত- সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।

 

বিশ্লেষকদের মতে, এই হামলা হতে পারে এমন এক অজুহাত, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিক্রিয়া দেখাতে পারে বা পরোক্ষভাবে নতুন করে যুদ্ধাবস্থায় জড়াতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, এই হামলা হয়তো সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং যুক্তরাষ্ট্রকে আগেই বিষয়টি জানানো হয়েছিল। অনেকটা ২০২০ সালের মতো, যখন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর তেহরান প্রতিশোধ নেয়, কিন্তু মার্কিন ঘাঁটির সেনাদের নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল।

 

এমনকি সম্প্রতি ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার ক্ষেত্রেও ইরান পূর্বাভাস পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব অনুমান এখনো নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে দাঁড়ায়নি। এই হামলার মধ্য দিয়ে পরিস্থিতি কীভাবে এগোবে, তা সময়ই বলে দেবে। তবে এতটুকু স্পষ্ট, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এক নতুন ও অনিশ্চিত মোড়ে প্রবেশ করেছে। আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে, এটি একেবারেই অভূতপূর্ব ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০