৩ জুন ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী স্কুফ’র পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। দেশটির ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারে ভাঙনের কয়েক ঘণ্টার মাঝেই ৩জুন তিনি এই ঘোষণা দিলেন। এর আগে ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিভিভির নেতা ও ইসলামবিরোধী রাজনীতিক গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ান।

 

 

স্কুফের পদত্যাগের এই সিদ্ধান্ত ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ডিক স্কুফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গির্ট উইল্ডারসের পিভিভি দলীয় মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। তবে বাকি মন্ত্রীরা আপাতত তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ক্ষমতাসীন জোটে ভাঙনের পরও দেশটিতে আগামী অক্টোবরের আগে নতুন নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা কম। ঐতিহাসিকভাবে ভঙ্গুর ডাচ রাজনৈতিক পরিমণ্ডলে সরকার গঠনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক মাস সময়ের দরকার হয়।

 

 

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান ঘটছে। পাশাপাশি অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে; যা ইউরোপের ঐক্য এবং রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নীতিগত অবস্থানে প্রভাব ফেলতে পারে।

 

 

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গির্ট উইল্ডারস বলেন, আশ্রয় ও অভিবাসন ইস্যুতে জোটের অন্য তিন দল তার প্রস্তাবকে সমর্থন জানাতে রাজি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “অভিবাসীদের আশ্রয় নিয়ে আমাদের পরিকল্পনায় স্বাক্ষর করা হয়নি। পিভিভি ক্ষমতাসীন জোট ছাড়ছে।” প্রতিবেদনে বলা হয়েছে, জোট সরকারে ভাঙন দেখা দেওয়ায় এই মুহূর্তে জোটের বাকি দলগুলো সংখ্যালঘু সরকার গঠন করে সামনে এগিয়ে যেতে পারে। যদিও বাস্তবে তা হওয়ার সম্ভাবনা কম। সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০