২৮ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ বাড়ছে, হৃাস পাচ্ছে আন্তর্জাতিক সমর্থনও

লেবাননের রাজনীতি ও কৌশল বিষয়ক বিশ্লেষক তালাল আতরিসি গাজা যুদ্ধের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র মতবিরোধের কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও একটি বাস্তবতা তুলে ধরেছেন, আর তাহলো- ইহুদিবাদী দখলদারেরা তাদের অপকর্মকে ন্যায্যতা দিতে সব সময় ‘ইহুদি বিদ্বেষ’ ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে। কিন্তু তিনি বলেছেন, পশ্চিমা জনমতের মধ্যে ইহুদি-বিদ্বেষ ইস্যুটি আর আগের মতো প্রভাব রাখছে না। পশ্চিমারা এ বিষয়ে আগের মতো স্পর্শকাতরতা দেখাচ্ছে না।

 

পার্সটুডে জানিয়েছে, তালাল আতরিসি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় ইসরাইলি দখলদারদের গণহত্যাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন। এ কারণে নেতানিয়াহুর সরকার ও সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। এই অধ্যাপক আরও বলেন, ইসরাইলি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডারেরা প্রকাশ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহারের অভিযোগ এনেছেন। এ ধরণের বক্তব্যের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য থেকে এটা স্পষ্ট যে, রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য দিনদিনই বাড়ছে।

 

তিনি জোর দিয়ে বলেন, নেতানিয়াহু এখন পর্যন্ত তার লক্ষ্য অর্জন করতে পারেন নি। এটি হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের চেষ্টা-প্রচেষ্টার ফসল। হামাসের মতো প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে তারা পারছে না, এ কারণে তারা নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল তার অনেক কৌশলগত অর্জন হারিয়েছে এবং পশ্চিম এশিয়ায় তাদের স্বাভাবিক উপস্থিতি সম্পর্কে তারা যে গল্প ও ব্যাখ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তা ধ্বংস হয়ে গেছে।

 

আতরিসি আরও বলেন, দখলদারেরা তাদের নীতিগুলোকে ন্যায্যতা দেওয়ার জন্য সর্বদা যে ইহুদি-বিদ্বেষের কথা বলত তা ম্লান হয়ে গেছে এবং জনমত বিশেষকরে পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতেও দখলদার নেতাদের শাস্তির দাবি ক্রমেই জোরালো হয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দুটি প্রধান লক্ষ্য নিয়ে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুদ্ধাপরাধী নেতানিয়াহু। তাদের এই দুই লক্ষ্যের একটি হলো হামাসকে ধ্বংস করা এবং গাজা ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু তারা এই দুই লক্ষ্যের কোনাটিই অর্জন করতে পারে নি। তারাপ বন্দী বিনিময়ের জন্য হামাসের সাথে চুক্তিতে পৌঁছাতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেছে।

 

সূত্র: পার্স টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

১০

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১১

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১২

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৪

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৫

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৭

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

২০